থানা থেকে লুট হওয়া পিস্তল মাটির নিচ থেকে উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
০৭ জুলাই ২০২৫, ১৫:০৪আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১৫:০৪

রাজশাহীতে থানা থেকে লুট হওয়া একটি পিস্তল উদ্ধার করেছে র‌্যাব। শনিবার (৫ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকায় অভিযান চালিয়ে পিস্তলটি উদ্ধার করা হয়। পিস্তলের সঙ্গে একটি ম্যাগাজিন ও গুলিও উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৫, সিপিএসসি রাজশাহী ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। সোমবার (৭ জুলাই) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, ছাত্র আন্দোলনের সময় কিছু দুষ্কৃতিকারী থানা থেকে লুণ্ঠিত আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গুলি লুকিয়ে রেখেছে- এমন খবরে র‌্যাবের দল রাতেই অভিযান চালায়।

অভিযানে টিকাপাড়া মহল্লায় একটি বালুর স্তূপ খুঁড়ে প্রায় দুই ফুট গভীরে মাটির নিচে পোঁতা অবস্থায় একটি ৭.৬২ মিমি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব জানিয়েছে, একটি সাধারণ ডায়েরি (জিডি) করে উদ্ধার অস্ত্র, ম্যাগাজিন ও গুলিটি বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উদ্ধার করা পিস্তলটি সম্পর্কে নগরীর বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহম্মেদ জানান, এটি পুলিশের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। তবে কোন থানা থেকে এটি লুট হয়েছিল তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কারণ পিস্তলের গায়ে থাকা বাট নম্বর ঘষা-মাজার চিহ্ন রয়েছে। ফলে অস্ত্রটি কোন থানার সেটি নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের