প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দাদি-ভাবিকে হত্যা

বগুড়া প্রতিনিধি
১৭ জুলাই ২০২৫, ১৯:৩১আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১৯:৫৮

বগুড়ায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক কিশোরীর দাদি ও ভাবিকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ সময় প্রেমের প্রস্তাব দেওয়া তরুণীকেও ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) রাতে বগুড়া শহরের হরিগাড়ি ইসলামপুরের বাড়িতে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডে জড়িত সৈকত হাসানকে ডিবি পুলিশ বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে শহরের খান্দার এলাকায় পাসপোর্ট অফিসের পাশ থেকে গ্রেফতার করেছে। তার দেয়া তথ্য অনুসারে হত্যায় ব্যবহৃত চাকুটি উদ্ধার করা হয়। ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের জন্য বিকালে তাকে বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।

নিহতরা হলেন বগুড়া শহরের ইসলামপুর হরিগাড়ি এলাকার মৃত আবদুল কুদ্দুসের স্ত্রী লাইলী বেওয়া (৮৩) ও তার নাতি পারভেজ ইসলামের স্ত্রী হাবিবা ইয়াসমিন (২১)। এ সময় ছুরিকাঘাতে আহত হন বৃদ্ধার অপর ছেলে বুলবুল ইসলামের কিশোরী মেয়ে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, একই এলাকার সোহেল ইসলামের বখাটে ছেলে সৈকত ইসলাম দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে উত্ত্যক্ত করে আসছিল। একপর্যায়ে বিয়ের প্রস্তাবও দেয়। কিশোরী ও তার পরিবার এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এতে সৈকত ক্ষিপ্ত হয় এবং প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে সৈকত ও ৭-৮ জন দুর্বৃত্ত ঘরে ঢোকে। সৈকত প্রথমে হাবিবা ও পরে লাইলী বেওয়াকে গলা কেটে হত্যা করে। টের পেয়ে কিশোরী বাধা ও চিৎকার দিলে তাকেও উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। এরপর সৈকত ও অন্যরা পালিয়ে যায়। এ সময় বন্যার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত তিন জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা লাইলী ও হাবিবাকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া গুরুতর আহত বন্যাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বগুড়া ডিবির ওসি ইকবাল বাহার আরও জানান, ঘটনার পর কিশোরীর স্বীকারোক্তিতে সৈকতকে বৃহস্পতিবার সকালে শহরের খান্দার এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৈকত হত্যার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যমতে হত্যায় ব্যবহৃত চাকুটি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। বিকালে সৈকতকে ১৬৪ ধারায় স্বীকারোক্তি রেকর্ড করার জন্য বগুড়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। ইতোমধ্যে প্রধান অভিযুক্ত সৈকতকে ধরতে সক্ষম হয়েছি। আহত কিশোরী হাসপাতালে চিকিৎসাধীন আছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের