ব্যাপক উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে বগুড়ার গাবতলী উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।
গাবতলী সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি থেকে মতিউর রহমান কামাল, আওয়ামী লীগ থেকে ফারুক আহম্মেদ, স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেন খান, শাহাদৎ হোসেন খান সাগর ও সাহিদুল ইসলাম; নাড়ুয়ামালা ইউনিয়নে বিএনপি থেকে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলে রাব্বী মণ্ডল ফিরোজ, আওয়ামী লীগের আব্দুল গোফফার আলী, স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান, মোস্তাফিজার রহমান রঞ্জু, রুহুল হাসান রুহিন ও আকতারুজ্জামান; সোনারায় ইউনিয়নে বিএনপি থেকে সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, আওয়ামী লীগের তারাজুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মোর্শেদুর রহমান, এমএম মশিউল আলম ও রহিদ মোস্তাফিজ; কাগইল ইউনিয়নে বিএনপির আগানিহাল বিন জলিল তপন, আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান শফি আহম্মেদ স্বপন, স্বতন্ত্র প্রার্থী নবীউল আহসান, মশিউর রহমান, আতাউর রহমান, তারেকুর রহমান, রফিকুল ইসলাম ও আব্দুর রশিদ; দুর্গাহাটা ইউনিয়নে বিএনপির আব্দুল হান্নান, আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান আব্দুল মতিন মিঠু, স্বতন্ত্র প্রার্থী তোজাম্মেল হোসেন, আলীমুর রাজী মতি, আবু হেলাল ও তাজুল ইসলাম; বালিয়াদীঘি ইউনিয়নে বিএনপি থেকে শফিকুল ইসলাম ভূধন, আওয়ামী লীগের ইউনুছ আলী ফকির, স্বতন্ত্র প্রার্থী রেজা রহমান, শাহিন ফেরদৌস, হাবিববুর রহমান ও খাদেমুল ইসলাম; নশিপুর ইউনিয়নে বিএনপির রাজ্জাকুল আমিন রোকন তালুকদার, আওয়ামী লীগের আব্বাস আলী, স্বতন্ত্র প্রার্থী জারজিসুল আলম, নজরুল ইসলাম ও শাহিনুর আলম; নেপালতলী ইউনিয়নে বিএনপির বর্তমান চেয়ারম্যান জুলফিকার হায়দার গামা, আওয়ামী লীগের লতিফুল বারী মিন্টু, স্বতন্ত্র সাজেদুর রহমান সুজন ও আতরাব আলী ডাবলু; রামেশ্বরপুর ইউনিয়নে বিএনপির আব্দুল ওহাব মন্ডল ও আওয়ামী লীগের বর্তমান চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবি; মহিষাবান ইউনিয়নে বিএনপির বর্তমান চেয়ারম্যান মোতাহার হোসেন, আওয়ামী লীগের ওয়াজেদ আলী, স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম, জাহিদুর ইসলাম, আশিকুর ইসলাম, আমিনুল ইসলাম, আরিফুল ইসলাম, আব্দুল মজিদ মন্ডল ও নুরুল ইসলাম; দক্ষিণপাড়া ইউনিয়নে বিএনপির আহসান হাবিব সেলিম, আওয়ামী লীগের অ্যাডভোকেট রফিকুল ইসলাম, জাকের পার্টির আবু তালেব, স্বতন্ত্র আমিনুল ইসলাম, গাজী মাসুদার রহমান চৌধুরী ও রায়হান ইসলাম মনোনয়নপত্র জমা দেন।
/বিটি/
আপ: এইচকে








