সিরাজগঞ্জে ট্রাকে ট্রেনের ধাক্কা: আহতদের মধ্যে দু’জনের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৮ মার্চ ২০১৬, ১৪:১৩আপডেট : ২৮ মার্চ ২০১৬, ১৪:১৯

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ওভারব্রিজ এলাকার অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করার সময় বালু বোঝাই ট্রাক উল্টে যাওয়ার ঘটনায় আহত ৬ জনের মধ্যে ২ জনের মৃত্যু হয়েছে। নিহত ট্রাকের সহকারী আব্দুল হাকিম (৩২) কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের জোয়ালভাঙ্গা গ্রামের ফজলার রহমানের ছেলে এবং  শ্রমিক আব্দুল জলিল (২৮) সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতি গ্রামের ফরজ আলীর ছেলে। 

সদর উপজেলার শিয়ালকোল ইউপি চেয়ারম্যান শাহ জামাল আকন্দ জানান, শ্রমিক আব্দুল জলিলকে বগুড়ার জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রবিবার সন্ধ্যার পর তিনি মারা যান এবং রাতে সহকারী (হেলপার) আব্দুল হাকিমকে ঢাকায় নেওয়ার পথে সাভার এলাকায় তার মৃত্যু হয়। এদের মধ্যে রাতেই আব্দুল জলিলের এবং আজ সোমবার সকালে আব্দুল হাকিমের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

সিরাজগঞ্জ

তিনি আরও বলেন, এ ঘটনায় আহত আরও ৪জন সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। এরা হলেন, শিয়ালকোল ইউনিয়নের বহুতি গ্রামের হজরত আলীর ছেলে আল আমিন (২৪), আমজাদ আলীর ছেলে গোলাম মোস্তফা (৪০), দিয়ার বৈদ্যনাথ গ্রামের আব্দুল হামিদের ছেলে আব্দুল হালিম (৩৫), মনি শেখের ছেলে আব্দুল মান্নান (৩৫) ও শহরের বিয়ারা ঘাট এলাকার শাহ জাহান আলীর ছেলে জাহাঙ্গীর আলম। 

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা বাবুল উদ্দিন সর্দার জানান, দুর্ঘটনায় আহত ২ জনের মৃত্যু সংবাদ শুনেছি। 

সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক জাহিদ হোসেন জানান, নিহতের বিষয়টি কেউ আমাদের অবগত করেনি। রেলওয়ের কেউ অভিযোগ না দেয়ায় দুর্ঘটনার বিষয়ে সোমবার সকাল পর্যন্ত কোনও মামলা হয়নি। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

প্রসঙ্গত রবিবার বিকালে বালু বোঝাই একটি ট্রাক অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করার সময় দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। এতে চালক, সহকারী ও শ্রমিক মিলে ৬জন আহত হন।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম