নাটোরে নির্বাচনি কাজে নিয়োজিত পুলিশ সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত

নাটোর প্রতিনিধি
২৮ মার্চ ২০১৬, ১৮:০৯আপডেট : ২৮ মার্চ ২০১৬, ১৮:০৯

সড়ক দুর্ঘটনা

ইউনিয়ন পরিষদ নির্বাচনের কাজে নিয়োজিত এক পুলিশ সদস্য নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। এসময় তার সঙ্গে মোটরসাইকেলে থাকা অপর সদস্য আহত হয়েছে। আহত পুলিশ সদস্যকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর লরিটি আটক করেছে লালপুর থানা পুলিশ। নিহত পুলিশ সদস্য লালপুর উপজেলার ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির কনস্টেবল রহমত আলী।

লালপুর থানার ওসি আব্দুল হাই তালুকদার জানান,উপজেলার বিভিন্ন ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচনে আইন-শৃঙ্খলা কাজে নিয়োজিত ছিল কনস্টেবল রহমত আলী এবং এটিএসআই খায়রুল ইসলাম। সোমবার দুপুরের পর রহমত আলী খায়রুল ইসলামকে মোটরসাইকেলে নিয়ে বনপাড়া এলাকা থেকে নির্বাচনী এলাকায় যাচ্ছিল। পথে কদিম চিলান এলাকায় পৌঁছালে পাবনা থেকে নাটোরগামী একটি লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা ছিটকে রাস্তায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই  পুলিশ সদস্য রহমত আলী নিহত ও খায়রুল ইসলাম গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন খায়রুল ইসলামকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে ও পরে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে লালপুর থানার একদল পুলিশ ধাওয়া করে লরিটি আটক করেছে। তবে রিপোর্ট লিখা পর্যন্ত এ ব্যাপারে কোনও মামলা হয়নি।

নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী ঘটনার সত্যতা স্বীকার করে জানান,এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী