শিক্ষককে ছুরিকাঘাত করা সেই ছাত্রীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা, শিশু উন্নয়নকেন্দ্রে প্রেরণ

রাজশাহী প্রতিনিধি
২১ আগস্ট ২০২৫, ১৯:৫৮আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১৯:৫৮

রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষককে ছুরি মারার ঘটনায় হত্যাচেষ্টার মামলা করা হয়েছে। এজাহারে ছাত্রীর নাম লেখা আছে। বুধবার (২০ আগস্ট) রাতে মামলা হওয়ার পর ছাত্রীকে পুলিশে হেফাজতে নেওয়া হয়েছিল। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে আদালতের নির্দেশে ওই ছাত্রীকে যশোর শিশু উন্নয়নকেন্দ্রে (সিডিসি) পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

মামলার বাদী হয়েছেন ভুক্তভোগী শিক্ষক মারুফ কারখী (৩৪)। তিনি রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বাংলা পড়ান। বাড়ি ঠাকুরগাঁওয়ে হলেও তিনি বর্তমানে রাজশাহী নগরীর কাজলা এলাকায় বসবাস করেন। মঙ্গলবার (১৯ আগস্ট) ওই ছাত্রীর হামলায় তার গলা ও হাতে জখম হয়েছে।

তিনি বলেন, ‘বুধবার থানায় হাজির হয়ে আমি মামলার এজাহারে সই করেছি। সেখানে হত্যাচেষ্টার অভিযোগ এনেছি। মেয়েটি প্রথমে হেল্প হেল্প বলে চিৎকার করছিল। ভেবেছিলাম বিপদে পড়েছে, হয়তো ছিনতাই হচ্ছে। তাই থেমেছিলাম। আমি থামতেই সে দৌড়ে এসে ছুরি দিয়ে আঘাত করে। এরপর বারবার আঘাত করে। একপর্যায়ে আমি তার ছুরি ধরে ফেলি। মুখে মাস্ক থাকায় শুরুতে চিনতে পারিনি।’

রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের গেটের সামনের সড়কে এই ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা ওই ছাত্রীকে আটক করে পরিবারের কাছে দেয়। তার বয়স প্রায় ১৬ বছর। সে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। তবে ‘উচ্ছৃঙ্খল আচরণের কারণে’ ২০২৩ সালে তাকে টিসি দেওয়া হয়। বর্তমানে রাজশাহীর শহীদ কর্নেল কাজী এমদাদুল হক পাবলিক স্কুলে দশম শ্রেণিতে পড়ছে।

ক্যান্টনমেন্ট স্কুলের একজন কর্মকর্তা জানান, টিসি দেওয়ার কারণে ওই শিক্ষার্থীর ক্ষোভ ছিল। নির্দিষ্ট কোনও শিক্ষকের বিরুদ্ধে নয়, বরং পুরো স্কুলের শিক্ষক-কর্মকর্তাদের প্রতিই তার ক্ষোভ ছিল। সুযোগ পেলেই যে কারও ওপর হামলা করতে চেয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে মারুফ কারখী তার শিকার হয়েছেন। ঘটনার পর আহত শিক্ষককে স্কুল কর্তৃপক্ষ রাজশাহীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করে। সেখানে তিনি চিকিৎসা নেন।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মামলার পর বুধবার রাতেই ছাত্রীকে হেফাজতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শিশু আদালতে হাজির করলে আদালত তাকে যশোর শিশু উন্নয়নকেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ তাকে নিয়ে যশোর যাচ্ছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি