নওগাঁয় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের দায়ে ৫ জনের যাবজ্জীবন

নওগাঁ প্রতিনিধি
২৭ আগস্ট ২০২৫, ২১:১০আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ২১:১০

নওগাঁয় চালক ভজন দেবনাথকে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪ এবং স্পেশাল ট্রাইব্যুনাল-৫-এর বিচারক কায়সারুল ইসলাম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মনুছুর আলী। রায়ের সময় দণ্ডপ্রাপ্ত তিন জন আদালতে উপস্থিত ছিলেন। অন্যরা পলাতক রয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নওগাঁ পৌরসভার আরজি-নওগাঁ মণ্ডলপাড়া এলাকার জাহের আলী, উত্তর পাড়া পবা মসজিদ এলাকার সুরুজ মিয়া ও সাইফুল ইসলাম; নওগাঁ সদর উপজেলার চকপ্রসাদ গ্রামের রতন মণ্ডল ও বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার খানপুর এলাকার আবদুর রশিদ। পাশাপাশি আসামি আবদুল আজিজের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, নওগাঁ সদর উপজেলার দুবলহাটি এলাকার বাসিন্দা ছিলেন ভজন দেবনাথ। ২০১৯ সালের ১৬ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে নিজের অটোরিকশাটি নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে বাসায় ফেরেননি। পরদিন সকালে উপজেলার হাঁসাইগাড়ি গুটার বিলে পাকা রাস্তাসংলগ্ন খালের পানিতে থাকা কচুরিপানার মধ্য থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ভজনের বাবা ভূপেনন্দ্র দেবনাথ বাদী হয়ে নওগাঁ সদর থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলার তদন্ত শেষে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা আদালতে ছয় জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। ছয় বছর ধরে চলা এ মামলায় ১৩ জনের সাক্ষ্য নেওয়া হয়।

/এএম/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি