দিনদুপুরে ব্যবসায়ীর মাথা ফাটিয়ে ১২ লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই

রাজশাহী প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৫, ২২:৩২আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ২২:৩২

রাজশাহীতে দিনদুপুরে এক ব্যবসায়ীর মাথা ফাটিয়ে মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় ওই ব্যবসায়ী বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে নগরের রাজপাড়া থানার বহরমপুর নিমতলা পেঁয়াজির মোড়ে।

আহত ব্যবসায়ীর নাম মো. চাঁদ (৪০)। তিনি নগরের বোয়ালিয়া থানার সপুরা মথুরডাঙ্গা শিল্পীপাড়া মহল্লার বাসিন্দা। মাথা, কপাল ও নাকে গুরুতর আঘাত পাওয়া চাঁদকে স্থানীয়রা উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন চাঁদ সাংবাদিকদের জানান, ছিনতাইকারীরা তার কাছ থেকে ব্যবসার নগদ সাড়ে ১২ লাখ টাকা ও মোটরসাইকেল নিয়ে গেছে। 

চাঁদের ভাষ্য, তিনি মোটরসাইকেল নিয়ে বহরমপুর এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক তাকে দাঁড় করায়। হঠাৎ পেছন থেকে একজন তার মাথায় বাঁশ দিয়ে আঘাত করে। এতে অজ্ঞান হয়ে পড়েন। পরে জ্ঞান ফিরলে দেখেন টাকা নেই, আর মোটরসাইকেলও ছিনতাই হয়েছে। তিনি ছিনতাইকারীদের মধ্যে সুরুজ, হাসিবুল ও ইসরাত নামের তিনজনকে চিনতে পেরেছেন বলে দাবি করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাজপাড়া থানার উপপরিদর্শক (এসআই) তাজ উদ্দিন বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা সেখানে গিয়েছি এবং আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, মোটরসাইকেল ছিনতাই হয়েছে এটা আমরা নিশ্চিত হয়েছি। তবে নগদ টাকার বিষয়ে নিশ্চিত হতে ভুক্তভোগীর শারীরিক অবস্থা কিছুটা উন্নত হলে বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

/এএম/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান