খাদ্যগুদাম কর্মকর্তার কাছে চাঁদা দাবির অভিযোগে দুই যুবদল নেতার বিরুদ্ধে মামলা

রাজশাহী প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৬ আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৬

রাজশাহীর দুর্গাপুর সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে ভয়ভীতি দেখিয়ে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলাম বাদী হয়ে দুই যুবদল নেতার বিরুদ্ধে দুর্গাপুর থানায় মামলা করেছেন। পুলিশ বলছে, অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মামলার দুই আসামি হলেন- রেজাউল করিম (৩৩) ও সজিব আলী (২৮)। রেজাউলের বাড়ি দুর্গাপুর পৌরসভার পূর্বসিংগা মহল্লায়, সজিবের বাড়ি পশ্চিমসিংগা এলাকায়। রেজাউল দুর্গাপুর পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আর সজিব যুবদলের নেতা হিসেবে পরিচিত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট (বৃহস্পতিবার) সকাল প্রায় ১১টার দিকে মো. রেজাউল করিম ও মো. সজিব আলী নামের দুই যুবক বিনা অনুমতিতে দুর্গাপুর উপজেলা খাদ্যগুদামে প্রবেশ করেন। গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলামের অফিসকক্ষে ঢুকে প্রথমে তারা অভিযোগকারীর সামনের চেয়ারে বসেন। এরপর রেজাউল করিম নিজেকে দুর্গাপুর পৌর যুবদলের সাবেক সেক্রেটারি পরিচয় দিয়ে ওই কর্মকর্তার বিরুদ্ধে নানা রকম অভিযোগ তোলেন।

একপর্যায়ে ওই দুজন রফিকুল ইসলামের কাছে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ক্ষিপ্ত হয়ে কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি দেন। এমনকি গুদামের বাইরে গেলে তাকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী সাজাহান আলম (৫২) এবং বাবুল কুমার প্রামাণিক (৪৫) জানান, ওই দুই ব্যক্তি প্রকাশ্যেই সরকারি কর্মকর্তার কাছে টাকা দাবি করেন এবং তাকে ভয়ভীতি দেখান। তারা বলেন, সরকারি দফতরের ভেতরে এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃসাহসিক। প্রয়োজনে তারা আদালতে সাক্ষ্য দিতে প্রস্তুত।

দুর্গাপুর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও মামলার বাদী রফিকুল ইসলাম বলেন, ‘আমি একজন সরকারি কর্মকর্তা হিসেবে সৎভাবে দায়িত্ব পালন করছি। অথচ কর্মস্থলে বসেই আমাকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দিতে বাধ্য করার চেষ্টা করা হয়েছে। টাকা না দেওয়ায় আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এতে আমি ভীষণ ভীত ও শঙ্কিত। আমি দ্রুত পুলিশি পদক্ষেপ আশা করছি।’

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘খাদ্যগুদামের খাদ্য কর্মকর্তা বাদী হয়ে দুজনের বিরুদ্ধে মামলা করেছেন। অভিযোগ পাওয়ার পর মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। তদন্তসাপেক্ষে আইনিব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে জানতে চাইলে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে দুর্গাপুর থানা বিএনপির আহ্বায়ক আয়নাল হক বলেন, ‘চাঁদাবাজ ও লুটতরাজকারীদের বিএনপিতে ঠাঁই হবে না। এ বিষয়ে আমরা গুরুত্ব সহকারে বৈঠক করছি। বৈঠক শেষে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

যুবদল নেতা রেজাউল করিমের দাবি, ৭ টন চাল চুরির বিষয়টি ভিডিও করে সামনে আনার কারণে চাঁদাবাজির মিথ্যা মামলা করা হয়েছে। উল্টো সেদিন চাল চুরির বিষয়টি ধামাচাপা দিতে টাকা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানান তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
মাদ্রাসায় ভাঙচুর করা বিএনপি নেতাকে অব্যাহতি দিলেন আরেক বহিষ্কৃত নেতা
শারীরিক প্রতিবন্ধী গৃহকর্মীকে ধর্ষণের মামলায় সেই গৃহকর্তা কারাগারে 
মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা: হাইকোর্টে প্রধান আসামির জামিন
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি