কর্মবিরতি স্থগিত করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকরা

রাজশাহী প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১২আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জামায়াতপন্থি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের পর এবার কর্মবিরতি স্থগিত করেছেন বিএনপিপন্থি শিক্ষকরা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১ এর পাশে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলীম।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে মাননীয় উপাচার্যের আহ্বানে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতৃত্বে জিয়া পরিষদ ও ইউট্যাব, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার শিক্ষকবৃন্দ এক আলোচনা সভায় মিলিত হন। উক্ত সভায় বিস্তারিত আলোচনা শেষে উপাচার্য শিক্ষক নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন যে, গত ২০ সেপ্টেম্বরের অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে দ্রুততম সময়ে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করবেন।

তিনি আরও বলেন, উপাচার্যের মোখিক প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে এবং রাকসু নির্বাচনের কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম চলমান আন্দোলন কর্মসূচি আগামীকাল ২৬ সেপ্টেম্বর থেকে আপাতত স্থগিত ঘোষণা করছে। যদি দ্রুততম সময়ে দোষীদের শাস্তি এবং বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা, শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না করা হয়, সেক্ষেত্রে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম সাধারণ শিক্ষকদের নিয়ে স্থগিত করা কর্মসূচি পুনরায় গ্রহণ করতে বাধ্য হবে।

এ সময় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক আমিরুল ইসলামসহ বিএনপিপন্থি শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে, সোমবার (২২ সেপ্টেম্বর) কর্মবিরতি স্থগিত করেছিল জামায়াতপন্থি শিক্ষকরা। এরপর বুধবার (২৪ সেপ্টেম্বর) সাত দিনের আল্টিমেটাম দিয়ে কর্মবিরতি স্থগিত ঘোষণা করেছিল কর্মকর্তা ও কর্মচারীরা।

উল্লেখ্য, উপ-উপাচার্যসহ শিক্ষক ও কর্মকর্তাদের লাঞ্ছিত করার প্রতিবাদে এবং অপরাধীদের শাস্তির দাবিতে গত রবিবার থেকে কর্মবিরতি পালন করে আসছিলেন রাবি’র শিক্ষকরা। এই দাবির সঙ্গে সন্তানদের ভর্তির জন্য প্রাতিষ্ঠানিক সুবিধা (পোষ্য কোটা) পুনর্বহালের দাবিতে কর্মবিরতি পালন করে আসছিলেন রাবির কর্মকর্তা ও কর্মচারীরা।

/এফআর/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী