স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ধরে মারধর ও ছুরিকাঘাতের পর পুলিশে সোপর্দ

বগুড়া প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২৫, ২২:৪৮আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ২২:৫০

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর লুৎফর রহমান মিন্টুকে (৪৫) আটক করে পিটুনি ও ছুরিকাঘাতের পর পুলিশে দেওয়া হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে বগুড়া সদরের কর্ণপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে গ্রেফতার ও পুলিশি পাহারায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, লুৎফর রহমান মিন্টু বগুড়া সদরের কর্ণপুর উত্তরপাড়ার মোহাম্মদ আলীর ছেলে। তিনি বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও পৌরসভার ১৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর মিন্টু আত্মগোপন করেন। শুক্রবার রাতে তিনি বাড়ি ফেরেন।

এমন খবর পেয়ে রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন শনিবার দুপুর থেকে তার নিজ বাড়িসহ আশপাশের আত্মীয়-স্বজনদের বাড়িঘরে তল্লাশি শুরু করেন। এক পর্যায়ে বিকালে কর্ণপুর উত্তরপাড়ায় বড় ভাই বুলবুলের নির্মাণাধীন বাড়িতে তাকে পাওয়া যায়। এরপর তাকে বেদম মারধর ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে মিন্টুকে তাদের কাছে সোপর্দ করা হয়। পুলিশ তাকে গ্রেফতারের পর বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে। গত ২০২৩ সালের সেপ্টেম্বরে একই এলাকার রোহান নামে এক কিশোরকে হত্যা মামলার প্রধান আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা লুৎফর রহমান মিন্টু। তার বিরুদ্ধে একাধিক হত্যাসহ ১১টি মামলা রয়েছে।

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, কর্ণপুর উত্তরপাড়ায় মিন্টুকে গ্রেফতারে পুলিশ অভিযান চালায়। এ সময় স্থানীয়রা তার ওপর হামলা চালিয়ে মারধর ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুস্থ হলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

/এফআর/
সম্পর্কিত
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন
বগুড়ায় টাপেন্টাডল ট্যাবলেট ও হেরোইনসহ নারী গ্রেফতার
আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ কাটেনি মানুষের
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’: জামিন পাননি এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সালাউদ্দিন
প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’: জামিন পাননি এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সালাউদ্দিন
অস্ট্রেলিয়াকে হারানো ম্যাচে কাদের ধন্যবাদ দিলেন মাশরাফি 
অস্ট্রেলিয়াকে হারানো ম্যাচে কাদের ধন্যবাদ দিলেন মাশরাফি 
বদলে যাচ্ছে সরকারের অর্থবছর 
বদলে যাচ্ছে সরকারের অর্থবছর 
সোলার পণ্য আমদানিতে শুল্ক-করের বিষয়ে যা জানালো এনবিআর 
সোলার পণ্য আমদানিতে শুল্ক-করের বিষয়ে যা জানালো এনবিআর 
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস