পুলিশের সহায়তায় হারানো মোবাইল ফিরে পেলেন ৭৫ জন

রাজশাহী প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২৫, ২১:০৫আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ২১:০৬

হারিয়ে যাওয়া ৭৫টি মোবাইল ফোন উদ্ধার করে ৭৫ জন মালিককে বুঝিয়ে দিয়েছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সাইবার ক্রাইম ইউনিট। প্রযুক্তিগত সহায়তায় জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত উদ্ধার হওয়া হারানো মোবাইলগুলো বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

দুপুর সাড়ে ১২টার দিকে আরএমপি সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরএমপির  পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি ৭৫টি মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেন।

আবু সুফিয়ান বলেন, ‌‘মোবাইল ফোন এখন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য ডিভাইস। শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি শিক্ষা, ব্যবসা, ব্যাংকিং, সামাজিক যোগাযোগসহ নানা গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়। তাই মোবাইল ব্যবহারে সবাইকে আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। মোবাইল হারিয়ে গেলে তা ফিরে পাওয়া একসময় ছিল কঠিন কাজ। কিন্তু আরএমপির সাইবার ক্রাইম ইউনিটের আধুনিক প্রযুক্তি ও নিষ্ঠার কারণে এখন এটি অনেক সহজ হয়েছে। তবু নাগরিকদের উচিত হারানো প্রতিরোধে সচেতন থাকা।’

আবু সুফিয়ান বলেন, ‘বেশ কিছু অসাধু ব্যক্তি চুরি করা মোবাইল কেনাবেচায় জড়িত। এতে সাধারণ মানুষ প্রতারণা ও আর্থিক ক্ষতির শিকার হন। তাই ব্যবহৃত বা পুরোনো মোবাইল কেনার সময় বিক্রেতার পরিচয় ও মোবাইলের বৈধতা যাচাই করা জরুরি। চুরি করা মোবাইল কেনাবেচা আইনের দৃষ্টিতে শাস্তিযোগ্য অপরাধ।’

আরএমপি সূত্র জানায়, উদ্ধার হওয়া মোবাইলগুলোর কিছু রাজশাহীর, বাকিগুলো দেশের বিভিন্ন জেলা থেকে হারিয়ে গিয়েছিল। থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে সাইবার ক্রাইম ইউনিট আধুনিক প্রযুক্তির মাধ্যমে মোবাইলগুলো শনাক্ত করে উদ্ধার করতে সক্ষম হয়। আরএমপির সাইবার ক্রাইম ইউনিট ও বিভিন্ন থানা পুলিশ ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত মোট ৫১২টি মোবাইল ফোন উদ্ধার করেছে। যেকোনো তথ্য, সমস্যা বা আইনগত সহায়তা পেতে যোগাযোগ করা যেতে পারে আরএমপির তথ্য ও সেবাকেন্দ্রের হটলাইন নম্বর +৮৮০২৫৮৮৮০১৩৫১ ও মোবাইল ০১৩২০০৬৩৯৯৯-এ। সাইবার সংক্রান্ত তথ্য ও সেবা পেতে যোগাযোগ করা যাবে সাইবার হটলাইন +৮৮০১৩২০০৬১৯৯৯-এ।

/এএম/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী