রাকসুর এক হলে শীর্ষ তিন পদেই শিবির বিজয়ী 

রাবি প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২৫, ০০:০৩আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০০:০৩

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে মন্নুজান হলের ভোটের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে হল সংসদের শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মন্নুজান হলের ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম।

ঘোষিত ফলাফল অনুযায়ী, মন্নুজান হল সংসদে ২৩৮১ জন শিক্ষার্থীর মধ্যে ১৫৯৮ জন ভোট দিয়েছেন। যা মোট ভোটারের ৬৭ দশমিক ১১ শতাংশ। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের সুমাইয়া জাহান ১০৫৫, সাধারণ সম্পাদক (জিএস) পদে তাসমেরী জাহান তন্নি ৯১২ এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) সাবিনা ইয়াসমিন ১০০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। 

এ ছাড়া নির্বাচন কমিশনের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, ইতোমধ্যে আরও তিনটি হলের ভোট গণনা শেষ হয়েছে। সেগুলোর ফলাফল কিছুক্ষণের মধ্যে ঘোষণা করা হবে।

/এএম/
সম্পর্কিত
বিএনপি মজলুম থেকে জালিম হয়ে উঠেছে: শিবির সভাপতি
নাসীরুদ্দীনের ওপর হামলার সময় কোমর থেকে কিছু বের করা ২ জনের পরিচয় মিলেছে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী