মোটরসাইকেল কিনতে যাচ্ছিলেন, পথে বাসচাপায় প্রাণ গেলো দুজনের

রাজশাহী প্রতিনিধি
২২ অক্টোবর ২০২৫, ১৯:৫৪আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ২০:১৭

রাজশাহীতে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলে একজন ও আরেকজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।

বুধবার (২২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে মহানগরের সিটিহাট এলাকায় বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আজিজুর রহমান পাভেল (৪০) ও শোয়াইবুর রহমান (৪৫)। পাভেল সোনামসজিদ স্থলবন্দরের ব্যবসায়ী ছিলেন। আর শোয়াইবুর রহমান সাইপ্রাস প্রবাসী ছিলেন। তাদের দুজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শহরের ফকিরপাড়া এলাকায়। তারা রাজশাহীতে মোটরসাইকেল কেনার জন্য আসছিলেন।

পাভেলের স্বজনরা জানিয়েছেন, গত ৬ অক্টোবর শোয়াইবুর দেশে আসেন। শোয়াইবুরের জন্য মোটরসাইকেল কিনতে রাজশাহীতে যাচ্ছিলেন পাভেল। দুপুর ১২টার দিকে রাজশাহীর উদ্দেশে রওনা হন। সিটিহাট এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। তাদের লাশ সন্ধ্যার দিকে চাঁপাইনবাবগঞ্জে নিয়ে আসা হয়েছে।

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মোস্তারিন বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ থেকে মোটরসাইকেলে আসছিলেন তারা। সিটিহাট এলাকায় বাজার বসার কারণে যানজট থাকায় তারা রং সাইডে গেলে রাজশাহীর দিক থেকে আসা গ্রামীণ ট্রাভেলসের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আজিজুর রহমান মারা যান। আর হাসপাতালে নেওয়ার পথে মারা যান শোয়াইবুর রহমান। দুর্ঘটনার পর মোটরসাইকেল ও বাসটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। নিহতদের পরিবার চাইলে হত্যা মামলা করতে পারে। আমরা মামলা নেবো।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী