খাবারে রাসায়নিক ও পাউডার দিয়ে বানিয়ে গরুর দই বলে বিক্রি করতো নাবিল রেস্টুরেন্ট

বগুড়া প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২৫, ১৯:০৩ আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ১৯:০৩

বগুড়ার শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সংরক্ষণ, খাদ্যে ক্ষতিকর রাসায়নিক মেশানো এবং পাউডার দিয়ে তৈরি করে গরুর দুধের দই বলে বিক্রি করায় নাবিল হাইওয়ে রেস্টুরেন্টকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয়ের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন- শেরপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তাহমিনা বেগম, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহকারী ও জেলা পুলিশের টিম।

বৃহস্পতিবার বিকালে হোটেলটিতে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর

সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, ‘নাবিল হাইওয়ে রেস্টুরেন্টে অভিযান চালানোর পর দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করা হচ্ছে। এ ছাড়া খাদ্যপণ্যে নিষিদ্ধ রাসায়নিক পদার্থ সাল্টু ব্যবহার এবং পাউডার দিয়ে দই উৎপাদন করে তা গরুর দুধের দই বলে বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। এসব অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বিধিনিষেধ মেনে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়। খাদ্যের নিরাপত্তা নিয়ে কোনও আপস করা হবে না। যেসব প্রতিষ্ঠান ভোক্তাদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
খাদ্য তৈরির কারখানায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা
সার মজুত করায় ব্যবসায়ীকে জরিমানা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি