‘ধানের শীষের বিজয় মানেই নৌকার বিজয়’, বিএনপি প্রার্থীর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ

বগুড়া প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৫, ১৯:৪৪ আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ১৯:৪৪

‘ধানের শীষের বিজয় মানেই নৌকার বিজয়’ বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত কাজী রফিকুল ইসলামের এমন বক্তব্যে নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে সারিয়াকান্দিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন তারা।

শনিবার (৮ নভেম্বর) বিকালে সারিয়াকান্দির সর্বস্তরের ত্যাগী কর্মীদের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শহরের পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে উপজেলা বিএনপির সহ-সভাপতি নাদিরুজ্জামান সাঈদ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নূরুল ইসলাম বাদশা, পৌর বিএনপির সহ-সভাপতি আমিরুল মোমিন পিন্টু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, উপজেলা শ্রমিক দলের সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খোকন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি রিপন মাহমুদ বিতান, সাধারণ সম্পাদক মিলন খলিফাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সম্পাদকসহ বিএনপির নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত কাজী রফিকুল ইসলাম সোনাতলার একটি সমাবেশে বক্তব্যে বলেছেন, ‘ধানের শীষের বিজয় মানেই নৌকার বিজয়’। তারা এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, এ বক্তব্যের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসন করার ইঙ্গিত দেওয়া হয়েছে।

এই বিষয়ে বক্তব্য নিতে কাজী রফিকুল ইসলামের মোবাইল নম্বরে কল দিলেও তাকে পাওয়া যায়নি।

/এফআর/
সম্পর্কিত
সেই এমপির ছড়িয়ে পড়া আলোচিত ভিডিও নিয়ে যা বললো উপজেলা বিএনপি
আ.লীগ সন্ত্রাসী-ফ্যাসিস্টদের ক্লাব, বিএনপিকেও শিক্ষা নিতে হবে: গোলাম পরোয়ার
বিএনপিকে ভোট দিয়ে অনুশোচনা করে কারাগারে যাওয়া সাথী এবার যা বললেন
সর্বশেষ খবর
গাজার শিশুদের জন্য এক লাখ পাউন্ডের বেশি সংগ্রহ হামজার
গাজার শিশুদের জন্য এক লাখ পাউন্ডের বেশি সংগ্রহ হামজার
মর্গে মরদেহের সঙ্গে ‘বিকৃত যৌনাচার’ নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে হুমকির অভিযোগ
মর্গে মরদেহের সঙ্গে ‘বিকৃত যৌনাচার’ নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে হুমকির অভিযোগ
ঠাকুরগাঁওয়ে নির্বাচনের আগের দিন ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার
ঠাকুরগাঁওয়ে নির্বাচনের আগের দিন ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের আগেই অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তাপ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ভোটের আগেই অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তাপ
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন