রাজশাহীতে নকল বই উদ্ধার, আটক ১

রাজশাহী প্রতিনিধি
০১ এপ্রিল ২০১৬, ১০:১৭আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ১০:১৭

নকল বইসহ আটক

রাজশাহীর পবা উপজেলার নওহাটা বাজারের জয় লাইব্রেরিত থেকে তিন শতাধিক নকল বইসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যবসায়ীর নাম জয়নাল আবেদীন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশের এসআই নাসির উদ্দিন এ অভিযান চালান।

এসআই জানান, গোপন সংবাদের ভিত্তিতে নওহাটায় জয় লাইব্রেরিতে অভিযান চালানো হয়। এসময় ওই লাইব্রেরি থেকে পিউলী প্রকাশনী, ছাত্রবন্ধু লাইব্রেরি, সারওয়ার্দী বুক ডিপো ও অ্যাডভান্স লাইব্রেরির নকল বই উদ্ধার করা হয়। বইগুলো ষষ্ঠ থেকে দশম শ্রেণির।

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির রাজশাহী বিভাগের অতিরিক্ত সাধারণ সম্পাদক এবং জেলার সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন, ‘পিউলি ও ছাত্রবন্ধু নামে আমার দুটি প্রকাশনী সংস্থা রয়েছে। জয়নাল আবেদীন আমার প্রকাশনী সংস্থাসহ আরও কয়েকটি সংস্থার প্রকাশিত বই বিভিন্ন প্রেসে হুবুহ ছাপছেন। এরপর তা তিনি কম দামে বাজারে বিক্রি করছেন। এর ফলে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি। এর আগেও তাকে বেশ কয়েকবার সতর্ক করা হয়েছে। কিন্তু তিনি বিষয়টি আমলে নেননি।’

এ ব্যাপারে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদত হোসেন খান জানান, জয়নাল আবেদীন দীর্ঘদিন থেকে নকল বই ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। গোপন সংবাদের ভিত্তিতে তাকে নকল বইসহ আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম