এবার ধুনটে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ

বগুড়া প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৫, ১৪:২০ আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ১৪:২০

বগুড়ার শেরপুরের পর ধুনটের গোসাইবাড়ি বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) গভীর রাতে দুর্বৃত্তরা ব্যাংকের বারান্দায় থাকা ব্যানারে কেরোসিন ঢেলে আগুন দেয়। এতে ব্যানারটি পুড়ে গেছে, কয়েকটি চেয়ার ও বেঞ্চ কালো হয়ে গেছে।

গ্রামীণ ব্যাংক বগুড়ার ধুনটের গোসাইবাড়ি শাখার নৈশপ্রহরী শহিদুল ইসলাম জানান, রবিবার রাত ৩টার দিকে ব্যাংকের বাইরে শব্দ শুনতে পান। তিনি টর্চলাইট হাতে বের হয়ে দেখতে পান, অজ্ঞাত দুর্বৃত্তরা ব্যাংকের বাইরে প্লাস্টিকের বোতলে তৈরি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। আগুনে ব্যাংকের প্রধান গেটের ভেতরে থাকা একটি ব্যানার, একটি চেয়ার ও একটি বেঞ্চ পুড়ে যায়। আগুন দেওয়ার পরপরই দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় তাদের কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি।

গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মাসুদ রানা বলেন, এটি একটি পরিকল্পিত নাশকতা। রাজনৈতিক উত্তেজনার সুযোগ নিয়ে আমাদের প্রতিষ্ঠানকে টার্গেট করা হয়েছে। বড় ধরনের ক্ষতি না হলেও বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

তিনি আরও জানান, ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ব্যবস্থাপক তার প্রতিষ্ঠান ও গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ধুনট থানার ওসি সাইদুল আলম জানান, গ্রামীণ ব্যাংকের গোসাইবাড়ি শাখায় কেরোসিন ঢেলে আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে ব্যাংক থেকে কোনও অভিযোগ দেওয়া হয়নি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর মামলার রায়কে সামনে রেখে ও আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে ওই রাজনৈতিক দলের কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

এর আগে বগুড়ার শেরপুরের গাড়িদহ বাসস্ট্যান্ড এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসের বাইরের গেটে নেমপ্লেটে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে।

শনিবার গভীর রাতের এ ঘটনায় সাইনবোর্ডে সামান্য কালো দাগ হলেও কোনও ক্ষয়ক্ষতি হয়নি। দুই দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে আগুন ধরিয়ে দেয়। কিন্তু কুয়াশার কারণে তাদের চেহারা বোঝা যায়নি।

/এফআর/
সম্পর্কিত
ফতুল্লার মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ৫: একজনের মৃত্যু 
জরিপে উদ্বেগজনক চিত্র, অগ্নিকাণ্ড মোকাবিলায় কতটা প্রস্তুত দেশ?
গভীর রাতে কাকলীর ফুটওভার ব্রিজে আগুন 
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম