রাজশাহীতে আমনের ভালো ফলন, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা

রাজশাহী প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৫, ০৯:৫৩আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ০৯:৫৩

রাজশাহী অঞ্চলে শুরু হয়েছে আমন ধান কাটা ও মাড়াই। এবার জেলায় আমনের ফলন হয়েছে ভালো। লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করছেন চাষিরা। এ নিয়ে হাসি ফুটেছে তাদের মুখে। সময়মতো বৃষ্টি, অনুকূল আবহাওয়া, কম খরচে বেশি ফলন হওয়ায় লাভের আশা করছেন তারা।

রাজশাহী আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তারা বলছেন, সময়মতো সার, বীজ, কীটনাশক ও সেচ সুবিধা নিশ্চিত হওয়ায় উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

জেলার গোদাগাড়ী, তানোর, পবা, মোহনপুর, বাগমারা, দুর্গাপুর ও চারঘাট উপজেলার মাঠজুড়ে এখন সোনালি ধানের হাওয়ায় মুখর গ্রামাঞ্চল। মাঠে মাঠে চলছে ধান কাটার উৎসব। চাষিরা বলছেন, এবার আবহাওয়া ছিল অনুকূলে, সময়মতো বৃষ্টি হওয়ায় সেচ খরচ কম পড়েছে। ফলে আগের বছরের তুলনায় উৎপাদনও ভালো। তবে শেষ সময়ের বৃষ্টিতে কিছু চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে তা পুষিয়ে নেওয়া সম্ভব।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ৮৩ হাজার ৫৫০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। যেখানে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিন লাখ ১৭ হাজার ৪৯০ মেট্রিক টন। গত বছর চাষ হয়েছিল ৮৪ হাজার ১০৫ হেক্টর জমিতে, উৎপাদন হয়েছিল তিন লাখ ১৮ হাজার ৩২৩ মেট্রিক টন।

তবে শেষ সময়ে টানা কয়েকদিনের বৃষ্টিতে কিছু এলাকায় জলাবদ্ধতার কারণে সামান্য ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা। কৃষক ও কর্মকর্তাদের মতে, সময়মতো আবহাওয়ার অনুকূলতা বজায় থাকলে চলতি মৌসুমে রাজশাহীতে আমনের বাম্পার ফলন হবে। যা জেলার খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দুর্গাপুর উপজেলার দেবীপুর গ্রামের কৃষক মিজানুর রহমান চলতি মৌসুমে দুই বিঘা জমিতে বিনা-১৭ ধান চাষ করেছেন। ইতিমধ্যে ধান কাটা শুরু করেছেন এবং আশা করছেন বিঘাপ্রতি ২০-২২ মণ ধান পাবেন। ধানের দাম আশানুরূপ থাকলে অর্থনৈতিকভাবে লাভবান হবেন। তিনি বলেন, ‘এবার জমিতে পানি দেওয়া লাগেনি বললেই চলে। এতে খরচও অনেক বেচে গেছে। ধানের দাম পেলে লাভ বেশি হবে।’

গোদাগাড়ী উপজেলার ঘিয়াপুকুর গ্রামের কৃষক লুৎফর রহমান বলেন, ‘এ বছর পানি নিয়ে খুব চিন্তায় ছিলাম। কিন্তু আল্লাহর রহমতে ঠিক সময়ে বৃষ্টি হয়েছে। ফলে ধানের ফলন ভালো হয়েছে। তবে শেষ সময়ের বৃষ্টি চিন্তায় ফেলে দিয়েছিল। এতে ধান ক্ষতিগ্রস্ত হলেও আশা করি কিছুটা লাভ করতে পারবো।’

তানোর উপজেলার চিমনা গ্রামের কৃষক সানাউল্লাহ বলেন, ‘গতবার সেচে অনেক খরচ পড়েছিল। এবার প্রকৃতির আশীর্বাদে তেমন খরচ হয়নি। ফলনও ভালো হয়েছে। আশা আছে ধানের দাম পেলে লাভ পাবো।’

একই কথা বলেছেন চারঘাট উপজেলার হাবিবপুর গ্রামের কৃষক আবদুর রহিমন রহিম। তিনি জানান, গত কয়েক বছর বিভিন্ন কারণে আমন চাষের ফলন কম ছিল। কিন্তু এ বছর আবহাওয়া অনুকূল ছিল এবং কীট-পতঙ্গ তেমন ছিল না, এ কারণে ফলন ভালো হয়েছে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক নাসির উদ্দিন বলেন, ‘এবার শেষ সময়ে বৃষ্টিতে কিছু জায়গায় ক্ষতি হলেও সামগ্রিকভাবে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে তেমন প্রভাব ফেলবে না। বিভিন্ন উপজেলায় ধান কাটা শুরু হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হবে বলে আশা করছি।’

এদিকে ১৬ নভেম্বর গোদাগাড়ী উপজেলার চৈতন্যপুর গ্রামে নবান্ন উৎসবে কৃষাণিদের ধান কাটার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তা দেখতে ধানক্ষেতের পাশে ভিড় ছিল শত শত মানুষের।

/এএম/
সম্পর্কিত
‘ঋণ পরিশোধ করমু নাকি সংসার চালামু, এই চিন্তায় ঘুম আয় না’
মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু  
দিশাহারা হাজারো কৃষক, বলছেন এমন দুর্ভোগ আর পোহাতে হয়নি
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী