বগুড়ায় গাছচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়া প্রতিনিধি
০১ এপ্রিল ২০১৬, ২০:১১আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ২০:১১

বগুড়া বগুড়ার ধুনটের গাছের নিচে চাপা পড়ে আলতাব আলী (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় তার ছেলে ডাবলু মিয়া আহত হয়েছেন। শুক্রবার দুপুরে চিকাশি তিনমাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, দুপুরে তুহিন মিয়া নামে এক ব্যবসায়ী সড়কের পাশে একটি গাছ কাটছিলেন। এসময় কাটা গাছটি চলন্ত বাইকের উপর পড়ে যায়। এতে আলতাব ও তার ছেলে আহত হয়।
তাদের উদ্ধার করে ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. নুরুননাহার পরে আলতাব আলীকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, ব্যবসায়ী তুহিনকে আটক করা হয়েছে। তবে মামলা হয়নি। কেউ মামলা দিলে ব্যবস্থা নেওয়া হবে।
/এনএস/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম