রাজশাহীতে আবাসিক হোটেল থেকে যুবকের লাশ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৫, ২১:৫২আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ২১:৫২

রাজশাহী মহানগরীর একটি আবাসিক হোটেল থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। হোটেলের একটি কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছিল লাশটি।

শনিবার (২৯ নভেম্বর) বিকালে মহানগরীর সুলতানাবাদ এলাকার ওয়েহোম নামের আবাসিক হোটেল থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই যুবকের নাম সবুজ কুমার অধিকারী (২৮)। তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আটঘরিয়া গ্রামের বিমল চন্দ্র অধিকারীর ছেলে। সবুজ একটি বেসরকারি প্রতিষ্ঠানে বগুড়ায় কর্মরত ছিলেন। শুক্রবার (২৮ নভেম্বর) রাজশাহীর হোটেলের একটি কক্ষে ওঠেন। শনিবারই হোটেল ছাড়ার কথা ছিল।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‌‘সবুজ শুক্রবার হোটেলটিতে উঠেছিলেন। শনিবার হোটেল ছাড়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে হোটেল ত্যাগ করেননি। তাই হোটেলের কর্মীরা রুমের দরজায় ডাকাডাকি করেন। সাড়া-শব্দ না পেয়ে জানালা দিয়ে ঝুলন্ত লাশ দেখেন।’

ওসি আবুল কালাম আজাদ আরও বলেন, ‘কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দরজা ভাঙেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। নিশ্চিত হওয়ার জন্য লাশ ময়নাতদন্ত করতে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে। পরিবারের সদস্যরা আসার পর লাশ হস্তান্তর করা হবে।’

/এএম/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি