বদলগাছীতে মেডিয়েশন কনফারেন্স: ক্যারিয়ার ও শান্তিপূর্ণ সমাজ গঠনে নির্দেশনা

নওগাঁ প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২৫, ২০:৪২আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ২০:৪২

নওগাঁর বদলগাছী উপজেলার গোবরচাপা উচ্চ বিদ্যালয়ে ‘মেডিয়েশন কনফারেন্স – ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) দিনব্যাপী এই অনুষ্ঠানে অংশ নেন এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী।

শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথনির্দেশনা, নৈতিক মূল্যবোধ, শান্তি প্রতিষ্ঠা ও সামাজিক বিরোধ নিষ্পত্তিতে মেডিয়েশনের বাস্তব ভূমিকা নিয়ে আলোচনা হয় কনফারেন্সে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বদলগাছী থানার ওসি আনিসুর রহমান। তিনি বলেন, সমাজে অনেক বিরোধই সামান্য ভুল বোঝাবুঝি থেকে তৈরি হয়। এগুলো আদালতে না গিয়েও মেডিয়েশনের মাধ্যমে সহজেই সমাধান সম্ভব।

অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মাহবুবা তাসনিম আখি, ফটোসাংবাদিক সাজ্জাদ হোসেন, শিক্ষক মামুনুর রশিদ, অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুর রহমান ও বিসম অ্যাসোসিয়েটসের প্রতিনিধি সোহানি ইসলাম সমাপ্তি,   অ্যাডভোকেট মমতাজ পারভিন মৌ, ব্যারিস্টার নিশাদ মাহমুদ ও হুমায়ুন কবির সিকদার।

বক্তারা বলেন, মাঠপর্যায়ে কমিউনিটি মেডিয়েশন এখন দ্রুত বিরোধ মীমাংসার কার্যকর মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে। এতে পরিবার–সমাজ–সম্পর্ক রক্ষা পায় এবং আদালতের চাপও কমে।

ফটো সাংবাদিক সাজ্জাদ হোসেন বলেন, মেডিয়েশন খুব কম সময়ে বিরোধ মীমাংসা করতে পারে। ভবিষ্যতে মামলার জট কমাতেও এটি বড় ভূমিকা রাখবে। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাক্রেডিটেড মেডিয়েটর ও কমিউনিটি মেডিয়েশন সেন্টারের যুগ্ম সম্পাদক অন্নি ইসলাম। সমাপনী বক্তব্য দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও বিমসের চেয়ারম্যান এস এন ঘোষামী।

আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্টারন্যাশনাল মেডিয়েশন সোসাইটি (বিমস) জানায়, শিক্ষার্থীদের মধ্যেই শান্তিপূর্ণ সমাজ গঠনের ভিত্তি তৈরি হয়। তাই স্কুল-কলেজ পর্যায়ে মেডিয়েশন সচেতনতা বাড়ানো তাদের অন্যতম লক্ষ্য।

/এফআর/
সম্পর্কিত
এআইইউবিতে বাংলাদেশের প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি অনুধাবন বিষয়ে সেমিনার
রাষ্ট্রীয় নির্যাতনের অবসান, ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও চার্জিং অবকাঠামোর ঘাটতিতে পিছিয়ে ইভির প্রসার
সর্বশেষ খবর
‘মহান সংসদ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে’
‘মহান সংসদ নামের মর্যাদাটুকু বাঁচাতে যথাযথ ব্যবস্থা নিতে হবে’
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
অবসরের পর বিতর্কে ওয়ার্নার, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায় স্বীকার
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এদের আবার বট বহিনী আছে: তাহেরী
ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ, এদের আবার বট বহিনী আছে: তাহেরী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান