আসামি ধরার সময় পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

বগুড়া প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২৫, ২২:২৬আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ২২:২৬

বগুড়ায় রিয়াদ নামে এক মাদক কারবারিকে আটকের সময় তিনি বনানী পুলিশ ফাঁড়ির এটিএসআই বাবর আলীকে ছুরিকাঘাত করে পালিয়েছে গেছেন। রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের রহমাননগর জিলাদারপাড়ায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ কর্মকর্তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ফরহাদ হোসেন এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকাবাসীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বনানী পুলিশ ফাঁড়ির এটিএসআই বাবর আলী একজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে রবিবার সন্ধ্যার দিকে শহরের রহমাননগর জিলাদারপাড়ায় ক্যাডেট মাদ্রাসা এলাকায় যান। এ সময় ট্যাপেন্টাডল নেশার ট্যাবলেট বিক্রির সময় রিয়াদ নামে এক মাদক কারবারিকে আটক করেন। এরপর রিয়াদ এটিএসআই বাবর আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

আহত পুলিশ কর্মকর্তা বাবর আলী জানান, মাদক মামলার আসামি রিয়াদ ও জিহাদকে আটক করতে গিয়েছিলেন। এ সময় রিয়াদ হঠাৎ ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনার পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ফরহাদ হোসেন জানান, আহত এটিএসআই বাবর আলীকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পালিয়ে যাওয়া মাদক কারবারি রিয়াদ ও জিহাদকে গ্রেফতারে অভিযান চলছে। রাত সাড়ে ৯টা পর্যন্ত তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। এ বিষয়ে সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি