এক সেকেন্ডের জন্যও পিছু ছাড়েনি পুলিশ, দুঃসাহসিক অভিযানে তেলের ট্রাক উদ্ধার

বগুড়া প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২৫, ১৮:১৫আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৩

বগুড়ায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই করা ২৪ লক্ষাধিক টাকার সয়াবিন তেলবোঝাই ট্রাক উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভোরে হাইওয়ে পুলিশ শেরপুর ক্যাম্পের সদস্যদের ধাওয়া খেয়ে ছিনতাইকারীরা শেরপুর উপজেলার ঘোগা ব্রিজের কাছে ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাক ফেলে জঙ্গলে পালিয়ে যায়। সেখান থেকে তেলবোঝাই ট্রাকটি উদ্ধার করলেও কাউকে গ্রেফতার করতে পারেনি।

পুলিশ জানায়, ঢাকার সিটি গ্রুপের ২৪ লক্ষাধিক টাকা মূল্যের ৭০ ড্রাম সয়াবিন তেল একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট-২০-৪৪৯৯) করে দিনাজপুরের দিকে রওনা দেয়। সোমবার ভোর ৪টার দিকে হাইওয়ে পুলিশ শেরপুর ক্যাম্পের সদস্যরা জানতে পারেন, বগুড়ার সদরের গোকুল এলাকা থেকে ট্রাকটি ছিনতাই হয়েছে। সয়াবিন তেলবোঝাই ট্রাকটি ঘুরিয়ে ঢাকার দিকে নেওয়া হচ্ছিল। এরপর পুলিশ সদস্যরা শেরপুরে নাবিল রেস্টুরেন্টের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসান। সোয়া ৪টার দিকে সন্দেহজনক একটি ট্রাক দেখে থামার জন্য সংকেত দেন। কিন্তু চালক সংকেত অমান্য করে ঢাকার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। টহল পার্টির নেতৃত্বে থাকা সার্জেন্ট মাসুদ রানা ও অন্যরা পিকআপ নিয়ে ছিনতাই হওয়া ট্রাকের পেছনে ধাওয়া করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ট্রাকের চালক পুলিশের পিকআপকে চাপা দিয়ে পালানো চেষ্টা করে।

ট্রাকটি শেরপুরের ঘোগা ব্রিজ এলাকায় পৌঁছলে সামনে মহাসড়কে ব্যারিকেড দেওয়া হয়। তখন ছিনতাইকারীরা ট্রাক ফেলে জঙ্গলের ভেতরে পালিয়ে যায়। সেখান থেকে ট্রাক বোঝাই সয়াবিন তেলগুলো উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাটি শোনার পরপরই উদ্ধারে নেমে পড়ে এবং ট্রাকটি ধাওয়া করে। এক সেকেন্ডও তারা পিছু ছাড়েনি।

পরে জানা গেছে, বগুড়ার শিবগঞ্জ থানার মহাস্থানগড় ফুটওভার ব্রিজের সামনে মহাসড়কে ডিবি পুলিশ পরিচয়ে একটি মাইক্রোবাসে থাকা ৭-৮ জন ছিনতাইকারী ওই ট্রাক ছিনতাই করে।

হাইওয়ে পুলিশ শেরপুর ক্যাম্পের ওসি রইচ উদ্দিন প্রেস বিজ্ঞপ্তিতে জানান, এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী