রাবিতে শুরু হলো সপ্তাহব্যাপী বইমেলা

রাবি প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২৫, ১৪:১২আপডেট : ১১ ডিসেম্বর ২০২৫, ১৪:১২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিজস্ব উদ্যোগে আয়োজন করা হয়েছে বইমেলার। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় শহিদুল্লাহ কলা ভবনের সামনে উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকীব ফিতা কেটে বইমেলার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপাচার্য প্রধান অতিথির দায়িত্ব পালন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) ড. মো. মাঈন উদ্দীন, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপ-উপাচার্য (শিক্ষা) ড. মো. ফরিদ উদ্দীন খান। প্রফেসর মাহফুজুর রহমানের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

মেলা আয়োজকেরা জানান, ১১ ডিসেম্বর শুরু হওয়া এই বইমেলা চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য সালেহ হাসান নকীব বলেন, ‌‘বই মানুষের মনন গঠন ও চিন্তার জগত বিস্তারে অনন্য ভূমিকা রাখে। শিক্ষার্থীদের বই পড়ায় আরও উৎসাহী করতে রাবিতে নিয়মিতভাবে এমন আয়োজন হওয়া প্রয়োজন। এই বইমেলার মাধ্যমে নতুন-পুরোনো ও প্রতিষ্ঠিত লেখকদের এক প্ল্যাটফর্মে আনা সম্ভব হচ্ছে; যা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। ভবিষ্যতে বইমেলাকে আমরা বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করে আরও বৃহৎ পরিসরে আয়োজন করতে চাই।’

সভাপতির বক্তব্যে উপ-উপাচার্য (শিক্ষা) ড. মো. ফরিদ উদ্দীন খান বলেন, ‘বইমেলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি সাংস্কৃতিক ঐতিহ্য। জ্ঞানের চর্চা ও পাঠাভ্যাস বৃদ্ধিতে বইমেলার বিকল্প নেই। রাবির শিক্ষক, শিক্ষার্থী, প্রকাশনা সংস্থা এবং অতিথিদের সমন্বয়ে এই আয়োজন আরও অর্থবহ হয়ে উঠেছে। সফলভাবে আয়োজন করতে সহযোগিতা করা উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টরসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

উপ-উপাচার্য (প্রশাসন) ড. মো. মাঈন উদ্দীন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা বিভাগ এবারও নিজস্ব স্টল নিয়ে বইমেলায় অংশ নিয়েছে। আমাদের প্রকাশিত বই ও বিভিন্ন জার্নাল পাঠকদের জন্য খুবই সাশ্রয়ী মূল্যে রাখা হয়েছে। বইমেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের যে আগ্রহ দেখা যাচ্ছে, তা সত্যিই উৎসাহব্যঞ্জক।’

/এএম/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি