রাজশাহী বোর্ড: উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী বেড়েছে ১০ হাজারেরও বেশি

রাজশাহী প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৬, ১৯:০০আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ১৯:২৮

রাজশাহী বোর্ডে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ২০১৫ সালের তুলনায় পরীক্ষার্থী বেড়েছে ১০ হাজারেরও বেশি। রবিবার থেকে দেশব্যাপী শুরু হতে যাওয়া উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার প্রাককালে এ তথ্য জানিয়েছেন রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শামসুল কালাম আজাদ।

এইচএসসি পরীক্ষা ২০১৬

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ১ লাখ ১৭ হাজার ৫৬৮ জন। গত শিক্ষাবছরে সংখ্যাটি ছিল ১ লাখ ৭ হাজার ৯০ জন। ১ বছরের ব্যবধানে পরীক্ষার্থী বেড়েছে ১০ হাজার ৪৭৮ জন।

পাসের হার বৃদ্ধি, শিক্ষার্থীদের ঝরে পড়া হ্রাস, শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধি, শিক্ষাবোর্ডের বিবিধ উদ্যোগ গ্রহণ, অভিভাবক মহলে সচেতনতা বৃদ্ধি ইত্যাদি কারণে রাজশাহী বোর্ডের পরীক্ষার্থী বেড়েছে বলে মনে করেন শামসুল কালাম আজাদ।

তিনি আরও জানান, এবার মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ৯৭ হাজার ১৩৫ জন। অনিয়মিত পরীক্ষার্থী ১৯ হাজার ২১১ জন। প্রাইভেট পরীক্ষার্থী ১৬০ জন এবং মান উন্নয়ন পরীক্ষার্থী ১ হাজার ৬২ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬৪ হাজার ৮০০ জন এবং ছাত্রী ৫২ হাজার ৭৬৮ জন।

জানা যায়, রাজশাহী বোর্ডের অধীনস্ত মোট কলেজ ৭২২ টি। গত বছর এই সংখ্যা ছিল ৬৯৮টি। ১ বছরে শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ২৪টি। রাজশাহী শিক্ষা বোর্ডে মোট কেন্দ্র ১৮৬টি। গত বছর এই সংখ্যা ছিল ১৮৫টি।

রাজশাহী বোর্ডে মোট পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞানে ৩০ হাজার ৭৩৩ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ছাত্র ১৮ হাজার ৪৯১ জন ও ছাত্রী ১২ হাজার ২৪২ জন। মানবিকে মোট পরীক্ষার্থী ৬৩ হাজার ৮৩১ জন। এর মধ্যে ছাত্র ৩০ হাজার ৭১৭ জন ও ছাত্রী ৩৩ হাজার ১১৪ জন। ব্যবসায় বাণিজ্যে মোট পরীক্ষার্থী ২৩ হাজার ৪ জন। এর মধ্যে ছাত্র ১৫ হাজার ৫৯২ জন ও ছাত্রী ৭ হাজার ৪১২ জন।

প্রথমদিন বাংলা ১ম পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে আগামী ৬ জুন। ১১ থেকে ২০ জুন অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা। পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশিত হবে।

রাজশাহী বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল কালাম আজাদ বলেন, এ বছর দৃষ্টিহীনরা পরীক্ষায় অতিরিক্ত ৩০ মিনিট সময় পাবে। তবে শারীরিক প্রতিবন্ধীদের এই সুযোগ দেওয়া হচ্ছে না।

পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি প্রায় শেষ বলে জানালেন এই পরীক্ষা নিয়ন্ত্রক। তিনি আরও জানান, এরইমধ্যে প্রবেশপত্র বিতরণ করা হয়েছে এবং কেন্দ্রগুলোয় উত্তরপত্রসহ অন্যান্য উপকরণ পাঠানোর কাজও সম্পন্ন হয়েছে। সেইসঙ্গে নেওয়া হয়েছে নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের সবরকম পদক্ষেপ।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস