নিখোঁজের ৭ দিন পর মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার : দ্বিতীয় স্ত্রী আটক

পাবনা প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৬, ১১:০১আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ১১:০১

নিখোঁজের ৭ দিন পর মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার : দ্বিতীয় স্ত্রী আটক

 নিখোঁজের ৭ দিন পর পাবনা আলিয়া মাদ্রাসার (অনার্সে’র) এক ছাত্রের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মনিরুজ্জামান মনির (২৭) সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের তারাবাড়িয়া গ্রামের মাওলানা আব্দুল মজিদের ছেলে। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মনিরের দ্বিতীয় স্ত্রী রাবেয়া খাতুনকে (২২) আটক করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় তার  দ্বিতীয় স্ত্রীর বাবার বাড়ি থেকে মনিরের মরদেহ উদ্ধার করা হয়। আটক রাবেয়া গয়েশপুর ইউনিয়নের কামার গ্রামের আবুল হোসেনের মেয়ে।

পাবনা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ সেলিম জানান, মোবাইলে প্রেমের এক পর্যায়ে রাবেয়ার সঙ্গে মনিরের দ্বিতীয়বার বিয়ে হয়। বেশ কিছুদিন ধরে টাকা পয়সা নিয়ে মনির ও রাবেয়ার মধ্যে বিরোধ ও পারিবারিক কলহ চলছিল। ২৭ মার্চ রবিবার রাতে মনিরকে ডেকে পাঠায় রাবেয়া। এর পর থেকে মনির নিখোঁজ ছিল। মনির নিখোঁজ হওয়ায় পর তার বাবা আব্দুল মজিদ সদর থানায় একটি জিডি করেন। জিডির পরিপ্রেক্ষিতে পুলিশ শুক্রবার রাতে দ্বিতীয় স্ত্রী রাবেয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায় মনিরকে হত্যার কথা স্বীকার করেন তিনি। তাকে হত্যা করে বাড়ি উঠানে মাটি চাপা দিয়ে রাখা হয়েছে বলে রাবেয়া পুলিশকে জানায়। তার স্বীকারক্তি অনুযায়ী শনিবার সন্ধ্যায় রাবেয়ার বাবার বাড়িতে অভিযান চালিয়ে মনিরের গলিত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক