রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে, উপস্থিতি ৯০ শতাংশ

‎রাবি প্রতিনিধি 
১৬ জানুয়ারি ২০২৬, ১৩:০৮আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ১৩:০৮

‎রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা চলছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জগদীশচন্দ্র বসু একাডেমি  ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব।

‎‎সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব জানান, আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এর মধ্যে সি ইউনিটের সকালের শিফটের পরীক্ষা শেষ হয়েছে। সি ইউনিটে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর সংখ্যা ৬০ হাজার ৪২১ জনের মধ্যে উপস্থিতির হার প্রায় ৯০ শতাংশ।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলেন, রাজশাহী ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল অঞ্চলের নির্ধারিত আঞ্চলিক কেন্দ্রগুলোতে নির্ধারিত সময়েই পরীক্ষা শুরু হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনও ধরনের সমস্যা দেখা যায়নি এবং সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর, রোভার স্কাউট, রেঞ্জার্স ও বিএনসিসি সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি প্রক্টর অফিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট সবাই দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন বলে জানান।

‎নিরাপত্তা বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ক্যাম্পাসে ২০০ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। এর মধ্যে ট্রাফিক পুলিশ যান চলাচল নিয়ন্ত্রণে নিয়োজিত আছে এবং বিভিন্ন একাডেমিক ভবনে পুলিশ সদস্যরা পাহারার দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া প্রায় ৩০০ জন বিএনসিসি, রোভার স্কাউট ও কমিউনিটি পুলিশের শিক্ষার্থীরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছে। একই সঙ্গে প্রতিটি গেটে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম মোবাইল ডিউটিতে নিয়োজিত রয়েছে, যাতে কোনও ধরনের অনিয়ম বা অসঙ্গতি দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

প্রক্টর আরও বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে ৫০ জন গোয়েন্দা সংস্থার সদস্য এনএসআই, ডিজিএফআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা কাজ করছেন। প্রশ্নফাঁস, প্রশ্নফাঁসের গুজব কিংবা প্রক্সি পরীক্ষার মতো কোনও ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ ও সত্যতা যাচাই করা হবে।

গত বছরের মতো এবারও বেলা ১১টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুই শিফটে রাজশাহী ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল এ ৫টি বিভাগীয় শহরের আঞ্চলিক কেন্দ্রগুলোতে একযোগে এ পরীক্ষা চলছে।

‎‎এ বছরে সি ইউনিটে আবেদন পড়েছে ১ লাখ ২৬ হাজার ২২৫টি। তার মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আবেদন করেছে ১ লাখ ২০ হাজার ৮৩৮ জন এবং অবিজ্ঞান বিভাগের ৫ হাজার ৩৮৭ জন।

/এফআর/
সম্পর্কিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই উপ-উপাচার্য নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য দফতরে ফুল-উপহার নিয়ে প্রবেশ নিষিদ্ধ
রাবির ১১ হলে ‘নিষিদ্ধ’ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা, ছাত্রদল বলছে হাস্যকর
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী