বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ জন নিহত

বগুড়া প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৬, ১৯:৫৪আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ১৯:৫৪

বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ জন নিহত বগুড়ার শেরপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন। রবিবার দুপুরে কৃষ্ণপুর এলাকায় উত্তরবঙ্গ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন শেরপুর উপজেলার কেল্লাপোষী গ্রামের নওশের সরদারের ছেলে ঠান্ডু মিয়া (৪২) ও অটোরিকশা চালক ছোনকা গ্রামের আবুল কাশেমের ছেলে আবুল হোসেন (৪৫)। আহতরা হলেন নিহত ঠান্ডুর স্ত্রী আনজিলা (৩৫), ধর্মকাম গ্রামের আব্দুর রশিদ (৪৫), কৃষ্ণপুরের মকবুল হোসেন (৪৫), কাশিয়াবালার আবুল ফজল (৫০), কেল্লাপোষীর জাহানারা (৪০) ও পিংহাজারকির নাজমা বেগম (৪০)।

শেরপুর থানার এসআই ডেভিড জানান, মির্জাপুর থেকে শেরপুর উপজেলা সদরগামী একটি অটোরিকশা বেলা ১২টার দিকে কৃষ্ণপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক (বগুড়া-ড-১১-০৬৮৬) অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী ঠান্ডা মিয়া নিহত হন। আহত হন তার স্ত্রী আনজিলাসহ দুটি যানবাহনের সাতজন। এদের শেরপুর ও শজিমেক হাসপাতলে ভর্তি করা হয়। পরে শজিমেক হাসপাতালে অটোরিকশা চালক আবুল হোসেন মারা যান।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম