নির্বাচনি প্রচারে ‎নারীদের ওপর হামলার প্রতিবাদ রাবি ছাত্রী সংস্থার

‎রাজশাহী প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৬, ১৮:৩১আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ১৮:৩১

‎নির্বাচনি প্রচারণার সময় বিএনপি নেতাকর্মীদের দ্বারা দেশের বিভিন্ন স্থানে নারীদের ওপর হামলা ও হেনস্তার প্রতিবাদে সাত দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা। ‎বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় সংগঠনটি।

‎এ সময় তারা ‌‘নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই’, ‘নারী নিপীড়নকে না বলুন’, ‘নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই’, ‘নারী হেনস্তাকারীর বিচার চাই’, ‘সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করুন’সহ বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে প্রতিবাদ জানান। 

তাদের ‎দাবিগুলো হলো- হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ভুক্তভোগী নারী কর্মীদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা, দলীয় সন্ত্রাস রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া, নারীদের হুমকি দেওয়া নেতাকর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনি পরিবেশ নিশ্চিত করা এবং জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে এসব সহিংসতার বিষয়ে নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।

‎সংবাদ সম্মেলনে রাবি শাখা ছাত্রী সংস্থার সভানেত্রী ও রাকসুর নারী বিষয়ক সম্পাদক সাইয়েদা হাফসা বলেন, ‘সম্প্রতি নির্বাচনি প্রচারণায় ইসলামী ছাত্রী সংস্থাকে হুমকি দেওয়া হয়েছে এবং মহিলা জামায়াতের নারী কর্মীদের শারীরিকভাবে আঘাত ও লাঞ্ছিত করা হয়েছে। লালমনিরহাট, কুমিল্লা, যশোর, টাঙ্গাইল, ভোলা, মিরপুর, মেহেরপুর ও কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন প্রান্তে ভোটের প্রচারণা চলাকালীন বিএনপি নেতাকর্মীরা মহিলা জামায়াত ও সাধারণ নারীদের গালিগালাজ, হেনস্তা এবং মারধরের মতো ঘটনা ঘটিয়েছে। যা সুষ্ঠু নির্বাচনি পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত করছে।’

তিনি আরও বলেন, ‘আমরা বিগত দিনগুলোতে দেখেছি নারী কর্মীদের ওপর বর্বরোচিত হামলার বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আশা করি দেশের সব সচেতন নাগরিক এসব অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবেন। পরবর্তীতে আমাদের কর্মসূচি থাকলে আমরা অবশ্যই জানিয়ে দেবো।’ সংবাদ সম্মেলনে শাখা ছাত্রী সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
সরকারকে কীভাবে ব্যর্থ করতে চায় জামায়াত 
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
সর্বশেষ খবর
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু