আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, আরেক এমপি বললেন কীসের অনুমতি

ঝিনাইদহ প্রতিনিধি 
১২ নভেম্বর ২০২৬, ২১:০৪ আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ২১:০৬

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজার ঝিনাইদহের কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাফসিরুল কোরআন মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে অনুমতি না মিললেও মঞ্চ তৈরির কাজ চলছে।

একই স্থানে মাদকবিরোধী সমাবেশ করার ঘোষণা দিয়েছে ‘সচেতন নাগরিক সমাজ’ ব্যানারে একদল লোক। এজন্য বৃহস্পতিবার বিকালে শহরে মাইকিং করা হয়। মাইকিংয়ে শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ২টায় মাদকবিরোধী সমাবেশে সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

মাহফিল আয়োজক কমিটি সূত্রে জানা যায়, শুক্রবার ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংসদ সদস্য মাওলনা আমির হামজার। এ ছাড়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব। এই মাহফিলের জন্য অনুমতি চেয়ে স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করেন ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার পরিচালক মেহেদী হাসান ফারুকী। কিন্তু বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে অনুমতি না দেওয়ার কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকায় বার্ষিক পুরস্কার বিতরণী ও তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না। ওই আয়োজন থেকে বিরত থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

তবে বৃহস্পতিবার বিকালে সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে গিয়ে দেখা যায়, মাঠে কয়েকজন শ্রমিক মঞ্চ তৈরির কাজ করছেন। সেখানে ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার পরিচালক মেহেদী হাসান ফারুকী উপস্থিত ছিলেন।

মেহেদী হাসান ফারুকী বলেন, ‘ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব সাহেব সার্বিক দায়িত্ব নিয়ে মাহফিল করাচ্ছেন। আমি শুধু স্পন্সর হিসেবে আছি। বাকি সবই এমপি আবু তালিব ও সংগঠন (জামায়াতে ইসলামী) করছে। শুক্রবার মাহফিলে আমির হামজা উপস্থিত থাকবেন। আমাদের সব প্রস্তুতি সম্পন্ন।’

এ ব্যাপারে জানতে চাইলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, ‘আমরা আমাদের কাজ করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না হয়, পুলিশ সেদিকে সর্বোচ্চ দৃষ্টি রাখবে।’

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, ‘ওই স্থানে মাহফিলের কথা শুনেছি। তবে একই স্থানে মাদকবিরোধী সমাবেশের ব্যাপারে জানি না। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখবো।’

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হক বলেন, ‘শুক্রবার বিকালে আমির হামজার ওয়াজ মাহফিল রয়েছে। কিন্তু একটি কুচক্রী মহল এই মাহফিল বাধাগ্রস্ত ও বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।’

এ ব্যাপারে ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব বলেন, ‘সংসদ সদস্যদের আবার কীসের অনুমতি? দুজন সংসদ সদস্য একসঙ্গে থাকবেন, এখানে পুলিশ প্রশাসন প্রটোকল দেবে।’

/এএম/ 
সম্পর্কিত
স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সেই বক্তব্যের তীব্র নিন্দা জানালো জামায়াত 
নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় জামায়াতের নিন্দা
সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে খেসারত উচ্চ মূল্যে দিতে হবে: জামায়াত আমির
সর্বশেষ খবর
হোয়াইট হাউসের মাত্র ১ মাইল দূরে বন্দুকধারীর হামলায় নিহত ১, আহত একাধিক
হোয়াইট হাউসের মাত্র ১ মাইল দূরে বন্দুকধারীর হামলায় নিহত ১, আহত একাধিক
এমপি নুসরাতের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির মশাল মিছিল
এমপি নুসরাতের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে এনসিপির মশাল মিছিল
স্বরাষ্ট্রমন্ত্রী কেন এই হামলাকে লঘু করতে চাইলেন, প্রশ্ন এমপি নুসরাতের
স্বরাষ্ট্রমন্ত্রী কেন এই হামলাকে লঘু করতে চাইলেন, প্রশ্ন এমপি নুসরাতের
‘চীনা গুপ্তচর’ কেলেঙ্কারির জেরে পদ ছাড়লেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং
‘চীনা গুপ্তচর’ কেলেঙ্কারির জেরে পদ ছাড়লেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং
সর্বাধিক পঠিত
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
বরখাস্ত করা হলো পিডিবির সেই উপ-সহকারী প্রকৌশলীকে
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
আ.লীগের সঙ্গে যোগাযোগ: এসপি জাহাঙ্গীর নজরদারিতে, দুটি ফোন জব্দ
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার