টাকা বিতরণের সময় জামায়াত নেতাকে ধাওয়া দিলেন স্থানীয়রা

সিরাজগঞ্জ প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৮ আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৮

সিরাজগঞ্জ-২ আসনের কামারখন্দ উপজেলায় ভোটের আগের দিন টাকা বিতরণের সময় এক জামায়াত নেতাকে ধাওয়া দিয়েছেন স্থানীয়রা। ধাওয়া খাওয়া ওই নেতা ঝাঐল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির মোস্তাক সরকার।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে ইউনিয়নের ময়নাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ওই জামায়াত নেতা একজনকে টাকা দিচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে সেখানে গিয়ে কিছু লোকজন তার ভিডিও করতে থাকেন। তখন ওই জামায়াত নেতা দৌড়ে পালাতে থাকেন। স্থানীয়রাও তাকে ধাওয়া দেন। ওই জামায়াত নেতা শেষ পর্যন্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ-কামারখন্দ) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলামের প্রধান নির্বাচনি এজেন্ট ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম বলেন, ভোটের আগে আমাদের জামায়াতের এজেন্ট ও স্বেচ্ছাসেবীদের খরচ দিতে হয়। সেই টাকাই আমাদের এক নেতা দিতে গিয়েছিল, তখনই বিএনপির কিছু লোকজন ধাওয়া দিলে ভয়ে হয়তো ওই জামায়াত নেতা দৌড় দিয়েছেন।

কামারখন্দ থানার ওসি রেজাউল ইসলাম বলেন, জামায়াত নেতার ভোট কেনার বিষয়টি আমি শুনেছি। এ বিষয়ে আমাদের এসিল্যান্ড স্যার বিস্তারিত বলতে পারবেন।

কামারখন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও সহকারী রিটানিং কর্মকর্তা আব্দুল্লা আল মামুন বলেন, সাংবাদিকদের কাছ থেকে আমি ভিডিওটি দেখেছি। আমি এখন অন্য একটা জায়গায় যাচ্ছি, এখানে কাজ শেষ করে সরেজমিনে ঝাঐল ইউনিয়নের যেয়ে ভিডিও দেখে সত্যতা পেলে অবশ্যই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
বিমানবন্দরে জামায়াত এমপিদের ‘তুলকালাম কাণ্ড’
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ পালনের আহ্বান জামায়াতের
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম