১০ ঘণ্টা পর চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

রাজশাহী প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪০আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪০

চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলস্টেশন এলাকায় লাইনচ্যুত তেলবাহী ট্রেনের চারটি ওয়াগান উদ্ধার করা হয়েছে। এতে ১০ ঘণ্টা পর রহনপুর-রাজশাহী ও রহনপুর-চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেললাইন মেরামত শেষে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে ওই রুটে ট্রেন চলাচল শুরু হয় হয়। এর আগে ভোর ৫টার দিকে আমনুরা জংশনের ১০০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে প্রবেশের কয়েকশ গজ দূরেই তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে রহনপুর-রাজশাহী, রহনপুর চাঁপাইনবাবগঞ্জ রুটে চারটি ট্রেন আটকা পড়ে।

রেলওয়ের রিলিফ ট্রেনের ইনচার্জ ও ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী মো. বিল্লাল হোসেন বলেন, ‘ট্রেন লাইনচ্যুতির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী রিলিফ ট্রেন। পরে কয়েক ঘণ্টার চেষ্টায় তেলবাহী ট্রেনের ওয়াগনগুলো উদ্ধার করা হয়। রেললাইনের কিছু মেরামত শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’

এ বিষয়ে আমনুরা জংশন রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার মোখলেসুর রহমান বলেন, ‘তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত হওয়ায় বিকাল ৩টা পর্যন্ত চারটি ট্রেন আটকা ছিল। এর মধ্যে সকাল ৬টায় রহনপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস, সকাল ৬টা ১০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে আসা রহনপুরগামী অপরাজিতা কমিউটার, সকাল ৯টা ১০ মিনিটে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা আন্তঃনগর কমিউটার ও দুপুর ১টায় রহনপুর থেকে ছেড়ে আসা অপরাজিতা কমিউটার ট্রেন আটকা পড়ে। রেললাইন মেরামত শেষে বিকাল ৩টার দিকে ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।’

/এএম/ 
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী