চেয়ারম্যানের বাড়িতে ডিজিটাল সেন্টারের সরঞ্জামাদি!

বগুড়া প্রতিনিধি
০৫ এপ্রিল ২০১৬, ১৩:৩৩আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ১৩:৩৩

ডিজিটাল সেন্টার

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার প্রত্যেক উপজেলায় ডিজিটাল সেন্টার করে দিয়েছে। কিন্তু বগুড়ার গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নে ডিজিটাল সেন্টারটি বেশ কিছুদিন ধরে বন্ধ রয়েছে। কারণ ওই ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান শফি আহম্মেদ স্বপন সেন্টারের সব সরঞ্জামাদি বাড়ি নিয়ে গেছেন।

এতে করে জনগণ তথ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাদের দুর্ভোগ ও হয়রানির শিকার হতে হচ্ছে। এ সমস্যা নিরসনে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মাহবুবুর রহমান চেয়ারম্যানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

গাবতলী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শফি আহম্মেদ স্বপন কাউকে না জানিয়ে একটি ডেক্সটপ কম্পিউটার সেট, কালার প্রিন্টার, মডেম, ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’ থেকে থেকে দেওয়া ইন্টারনেট ব্রডব্যান্ড সংযোগ, একটি আইপিএস, একটি মাল্টিমিডিয়া প্রজেক্টর, একটি মনিটর, একটি নেবুলাইজার সেটসহ অন্যান্য ইলেকট্রনিক্স সামগ্রী বাড়িতে নিয়ে যান। সেন্টারের উদ্যোক্তা মাহবুবুর রহমান ওইসব সরঞ্জামাদি ফেরত আনতে চেয়ারম্যানকে মৌখিকভাবে অনুরোধ করেন। কিন্তু চেয়ারম্যান এসব ফেরত না দিয়ে তালবাহানা করতে থাকেন।

এদিকে, ডিজিটাল সেন্টার বন্ধ থাকায় ইউনিয়নবাসীরা ইন্টারনেটভিত্তিক সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। জন্ম-মৃত্যু সনদপত্রসহ অন্যান্য নাগরিক সেবা পেতে হয়রানির শিকার হতে হচ্ছে। অন্য কোথাও থেকে সনদপত্র আনলেও চেয়ারম্যান তাতে স্বাক্ষর করেন না। কাজ না থাকায় নারী ও পুরুষ উদ্যোক্তা পরিষদের এসে ফিরে যাচ্ছেন। বাধ্য হয়ে উদ্যোক্তা মাহবুবুর রহমান প্রতিকার পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা বলেন, চেয়ারম্যান একজন আইন অমান্যকারী। তাকে নোটিশ করা হলেও আমলে নিচ্ছেন না। ২-৩ দিনের মধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

এ বিষয়ে জানতে চেয়ারম্যানের মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। তবে তিনি ফোন না ধরায় তার বক্তব্য পাওয়া যায়নি।

 

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম