ভাষায় লিঙ্গ বৈষম্য দূর করতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নারীপক্ষের সংলাপ

রাজশাহী প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৯আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৯

ভাষা ও উপস্থাপনায় লিঙ্গীয় বৈষম্য দূর করে গণমাধ্যমে নারীর ইতিবাচক ও মর্যাদাপূর্ণ চিত্র তুলে ধরার আহ্বান জানানো হয়েছে রাজশাহীতে আয়োজিত এক মতবিনিময় সভায়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী রাজশাহী ব্র্যাক লার্নিং সেন্টারে ‘ভাষায় লিঙ্গীয় বৈষম্য’ শীর্ষক এ সংলাপের আয়োজন করে নারী অধিকার ও ক্ষমতায়ন নিয়ে কাজ করা সংগঠন নারীপক্ষ।

সংলাপে বক্তারা বলেন, সংবাদ ও গণমাধ্যমে ব্যবহৃত ভাষা সমাজের মনোভাব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রতিবেদন, শিরোনাম ও চিত্র ব্যবহারে এমন কোনও শব্দ বা উপস্থাপনা গ্রহণযোগ্য নয়, যা নারীর প্রতি অবমাননাকর ধারণা তৈরি করে বা তাদের সক্ষমতাকে খাটো করে। নারীর সাফল্য, নেতৃত্ব ও সংগ্রামের ইতিবাচক দিকগুলো তুলে ধরতে সাংবাদিকদের আরও সংবেদনশীল হওয়ার আহ্বান জানানো হয়।

সভায় জানানো হয়, নারীপক্ষ ১৯৮৩ সাল থেকে নারীর সমঅধিকার প্রতিষ্ঠা, বৈষম্য প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করে আসছে। সংগঠনটির নিয়মিত সভা নারীদের নিজস্ব মতপ্রকাশের একটি গুরুত্বপূর্ণ পরিসর তৈরি করেছে। একই সঙ্গে দেশব্যাপী নারী সংগঠনগুলোর সমন্বয়ে গড়ে তোলা নেটওয়ার্ক ‘দুর্বার’-এর মাধ্যমে শক্তিশালী নারী আন্দোলন গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সংলাপে নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ, স্বাস্থ্য ও আইনি সুরক্ষা বিষয়ে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ বিষয়ে তথ্য-উপাত্ত ও ভিডিও ক্লিপিং উপস্থাপন করা হয়।

‘ভাষায় লিঙ্গীয় বৈষম্য’ বিষয়ে বিশ্লেষণ তুলে ধরেন নারীপক্ষের আন্দোলন সম্পাদক গীতা দাস। এ ছাড়া সংগঠনের সদস্য কামরুন নাহার, ফেরদৌসি আখতার ও প্রকল্প কর্মকর্তা প্রিয়াংকা কুন্ডু বক্তব্য দেন।

সভায় রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ২৫ সাংবাদিক অংশ নেন। বক্তারা আশা প্রকাশ করেন, গণমাধ্যমের দায়িত্বশীল ও বৈষম্যমুক্ত ভাষা ব্যবহারের মাধ্যমে নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও শক্তিশালী হবে।

/এফআর/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের