বগুড়ায় জায়গা নিয়ে বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খতিব নিহত

বগুড়া প্রতিনিধি
০১ মার্চ ২০২৬, ২৩:৪৩আপডেট : ০১ মার্চ ২০২৬, ২৩:৪৩

বগুড়া শহরে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে সাইফুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রবিবার সকালে শহরের মাহবুব নগর এলাকায় তাকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষ।

নিহত সাইফুল ইসলাম বগুড়া শহরের খান্দার মাহবুবনগর এলাকার মৃত নওশেদ আলীর ছেলে। স্থানীয় একটি মসজিদের খতিবের পাশাপাশি ব্যবসা করতেন। তাদের পুরোনো বাড়ি নন্দীগ্রাম উপজেলায়। শহরের মাহবুবনগর এলাকায় বসবাস করতেন এবং সেখানে জায়গা কিনে বাড়ির কাজ শুরু করেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিরোধ চলে আসছিল তার। এর জের ধরে রবিবার বেলা ১১টার দিকে প্রতিপক্ষের লোকজন তাকে ছুরিকাঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৮টার দিকে মৃত্যু হয়।

রাত সোয়া ১০টার দিকে বগুড়ার ছিলিমপুর মেডিক্যাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর লাল মিয়া বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

/এএম/ 
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী