নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা সহ্য করা হবে না: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৫ এপ্রিল ২০১৬, ২০:৩১আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ২০:৩১

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম নৈরাজ্য সৃষ্টির যে কোনও ধরনের অপতৎপরতা বা গণতন্ত্র বিরোধী কর্মকাণ্ড সহ্য করা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন,বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উচিত সন্ত্রাস নৈরাজ্যের পথ পরিহার করে দেশের উন্নয়ন কাজে সহযোগিতা করা। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলের প্রতীক নৌকা নিয়ে তৃণমূলে ভোট যুদ্ধ শুরু হয়েছে। তৃণমূলের মতামতের ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার হাতে প্রতীক তুলে দিয়েছেন তার পক্ষে নৌকার জোয়ার তুলে বিজয় অর্জন করতে হবে। কোনও হুমকি-ধমকি বা জোর করে নয়-দ্বারে দ্বারে ঘুরে উন্নয়ন এবং ভালোবাসা দিয়েই ভোট নিয়ে জয়লাভ করতে হবে। ক্ষমতা আছে বলে জোর করে ভোট জয়লাভ করলে তার কোনও মূল্য নেই।
মোহাম্মদ নাসিম আরও বলেন, আপনারা এমন কোনও কাজে জড়িত হবেন না যাতে করে প্রধানমন্ত্রীর প্রতি মানুষের অশ্রদ্ধা জন্মায়। ক্ষমতা দেখিয়ে বাড়াবাড়ি করে দলের ক্ষতি করবেন না। জনগণের পাশে দাঁড়িয়ে দেশের সেবা করার জন্যও দলের প্রতিটি নেতাকর্মীর প্রতি তিনি আহ্বান জানান।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম খা। আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, আব্দুস সামাদ তালুকদার, আব্দুল বারী সেখ, জাহাঙ্গীর হোসেন খান জুয়েল, শহর আওয়ামী লীগের সভাপতি হাজী ইসহাক আলী, সাধারণ সম্পাদক দানিউল হক দানী, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান দুদু, তোফাজ্জল হোসেন, যুবলীগের সভাপতি মঈন উদ্দিন খান চিনু, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, জেলা ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন লিমনসহ প্রমুখ।

/এআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী