লালপুরে জ্বালানি তেল ও এলপি গ্যাসের ন্যায্যমূল্যে নিশ্চিতে মাঠে নেমেছে প্রশাসন

লালপুর প্রতিনিধি
০৬ মার্চ ২০২৬, ২০:০১ আপডেট : ০৬ মার্চ ২০২৬, ২০:০১

নাটোরের লালপুরে ভোক্তা ও ক্রেতা সাধারণের কাছে জ্বালানি তেল ও এলপি গ্যাস ন্যায্যমূল্যে সরবরাহ নিশ্চিত করতে বাজার তদারকি জোরদার করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (৬ মার্চ) বিকালে লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেনের নেতৃত্বে উপজেলার বিভিন্ন তেল পাম্প, জ্বালানি তেল বিক্রয় কেন্দ্র ও এলপি গ্যাসের দোকানে এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় তিনি জ্বালানি তেল ও এলপি গ্যাসের ক্রয়মূল্য যাচাই করে বিক্রয়মূল্য পর্যবেক্ষণ করেন এবং বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন। জ্বালানি তেল ও এলপিজি গ্যাস ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির জন্য সতর্ক করা হয়। 
পাশাপাশি বিক্রয় কেন্দ্র ও দোকানের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন জানান, জনস্বার্থে এ ধরনের বাজার তদারকি অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

/এফআর/
সম্পর্কিত
গুদামে গ্যাস, বাজারে সংকট-গ্রাহকের পকেট কাটছে সিন্ডিকেট
ফের বাড়লো তেলের দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম