রাজশাহীতে সোমবার থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি

রাজশাহী প্রতিনিধি
১৪ মার্চ ২০২৬, ১৮:০৭আপডেট : ১৪ মার্চ ২০২৬, ১৮:০৭

রাজশাহীতে জ্বালানি তেলের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা না হলে আগামী সোমবার থেকে তেল উত্তোলন বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছে জেলা পেট্রল পাম্প মালিক সমিতি। শনিবার (১৪ মার্চ) দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ হুঁশিয়ারি দেন।

তারা জানান, রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহে ঘাটতি চলছে। একদিকে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে না, অন্যদিকে পেট্রল পাম্পগুলোতে নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাচ্ছে না। বর্তমানে খুলনা হয়ে বাঘাবাড়ী ডিপোর মাধ্যমে রাজশাহীতে তেল সরবরাহ করা হচ্ছে। কাগজে-কলমে শতকরা ৭৫ শতাংশ তেল সরবরাহের কথা বলা হলেও বাস্তবে তা পাওয়া যাচ্ছে না। বিভিন্ন এজেন্সিতে ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত সরবরাহ ঘাটতি দেখা যাচ্ছে। এতে পেট্রল পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট আরও বাড়ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রবিবার পর্যন্ত যে তেল সরবরাহ রয়েছে তা বিতরণ করা হবে। তবে এর মধ্যে সমস্যার সমাধান না হলে সোমবার থেকে ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখা হতে পারে। এ অবস্থায় জেলার ৫০টি পেট্রল পাম্প ও ১০টি এজেন্সি ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ হয়ে যেতে পারে।

সংবাদ সম্মেলনে পেট্রল পাম্প মালিকদের পক্ষ থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়। দাবির মধ্যে রয়েছে- জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা, পাম্পগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং কৃষি কাজের সুবিধার্থে এজেন্সি পয়েন্টের মাধ্যমে তেল সরবরাহ অব্যাহত রাখা।

এ ছাড়া জানানো হয়, নিরাপত্তা ও তেল মজুদ থাকার সাপেক্ষে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি করা হবে। আর ডিজেল মজুদ থাকলে তা দিন-রাত বিক্রি করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আব্দুল আওয়াল খান জ্যোতি, সংগঠনের রাজশাহী জেলা শাখার সভাপতি মনিমুল হক, সাধারণ সম্পাদক আনিসুর রহমান শিমুল এবং কোষাধ্যক্ষ আমিনুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্য।

 

/এএম/ 
সম্পর্কিত
জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
তেলের পর এবার বাড়তে পারে বিদ্যুতের দাম, চাপে ভোক্তারা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি