রাজশাহীতে লেবু বাগান থেকে ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
১৭ মার্চ ২০২৬, ১২:৩৭ আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১২:৪২

রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল ও কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আসন্ন ঈদকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশে এসব বিস্ফোরক ও অস্ত্র মজুত করা হয়েছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

র‌্যাব-৫ এর রাজশাহীর সদর কোম্পানির একটি দল সোমবার (১৬ মার্চ) দিনগত রাত পৌনে ১টার দিকে রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানাধীন রেলওয়ে মাঠের উত্তর পাশে একটি লেবু বাগানে এ অভিযান চালায়।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, অভিযান চলাকালে সেখানে পরিত্যক্ত অবস্থায় দুটি প্লাস্টিকের বস্তা দেখতে পান র‌্যাব সদস্যরা। বস্তাগুলোতে বিস্ফোরক থাকতে পারে এমন সন্দেহ হলে ঘটনাস্থলে র‌্যাব-৫ এর বোমা ডিসপোজাল ইউনিটকে ডাকা হয়। পরে ইউনিটের সদস্যরা বস্তা দুটি পরীক্ষা করে মোট ২১টি ককটেল সদৃশ বস্তু শনাক্ত করেন।

এ ছাড়াও একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে একটি কান্তাই (হাঁসুয়া), একটি বড় ছোরা, একটি ছোট ছোরা ও একটি চাকু উদ্ধার করে। ঘটনাস্থলে স্থানীয় লোকজনদের জিজ্ঞাসাবাদ করা হলেও এসব ককটেল ও অস্ত্রের মালিকানা সম্পর্কে কেউ কোনও তথ্য দিতে পারেননি। তাই প্রাথমিক অনুসন্ধানেও এর সঙ্গে জড়িতদের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

র‍্যাবের ধারণা, আসন্ন ঈদকে সামনে রেখে কোনও ধরনের নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার উদ্দেশে দুর্বৃত্তরা এসব ককটেল ও দেশীয় অস্ত্র সেখানে মজুত করে রেখেছিল।

চন্দ্রিমা থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করে উদ্ধার ককটেল ও দেশীয় অস্ত্রগুলো হস্তান্তর করা হয়েছে। কারা এগুলো মজুত করেছিল তাদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে র‌্যাব।

/এফআর/
সম্পর্কিত
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ, দুই দিনে আ.লীগের ১৭ জন গ্রেফতার
মৃত্যুর সাড়ে সাত মাস পর ককটেল বিস্ফোরণ মামলার আসামি বীর মুক্তিযোদ্ধা!
রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের মিছিল: ককটেলসহ গ্রেফতার ১৫
সর্বশেষ খবর
রোনালদোকে বিদায় জানানোর রাতে পর্তুগালের জালে ডেনমার্কের গোল উৎসব
রোনালদোকে বিদায় জানানোর রাতে পর্তুগালের জালে ডেনমার্কের গোল উৎসব
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
টিভিতে আজকের খেলা (১৫ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৫ নভেম্বর, ২০২৬)
জাতীয় মহিলা দাবায় প্রথমবার চ্যাম্পিয়ন ওয়াদিফা
জাতীয় মহিলা দাবায় প্রথমবার চ্যাম্পিয়ন ওয়াদিফা
সর্বাধিক পঠিত
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
রাজধানীকে নিয়ে নতুন পরিকল্পনা, পুনরুদ্ধার হচ্ছে শতাধিক খাল-পুকুর  
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
এক ক্রেডিট কার্ড দিয়েই ইসলামী ব্যাংক থেকে তুললেন সাড়ে ৪ কোটি টাকা
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
সর্বশক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
বঙ্গোসাগরে ৩৮ জেলের কাছ থেকে ২২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ
তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ
তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ