বগুড়ায় ট্রাকচাপায় আরেক ট্রাকচালক নিহত

বগুড়া প্রতিনিধি
০৬ এপ্রিল ২০১৬, ২৩:১৩আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ২৩:২৭

. বগুড়া শহরতলির গোকুল এলাকায় মহাসড়কে বুধবার সকালে ট্রাকচাপায় অপর এক ট্রাক চালক নিহত হয়েছে। নিহতের নাম ফেরদৌস (৩৫)।
ছিলিমপুর পুলিশ ফাঁড়ির টিএসআই শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ট্রাকচালকের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা বগুড়াগামী পাথরবোঝাই একটি ট্রাক বুধবার সকালে বগুড়া শহরতলীর গোকুল এলাকায় পৌঁছালে বিকল হয়ে যায়। এসময় চালক ফেরদৌস মহাসড়কের পাশেই ট্রাক মেরামত করছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই অপর একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেরদৌসকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহত ট্রাকচালক ফেরদৌস জয়পুরহাটের জামালপুর এলাকার বাসিন্দা।

/এনএস/টিএন/আপ-এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম