নিজ ঘরে অবসরপ্রাপ্ত নারী ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা

বগুড়া প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২৬, ২৩:১৪ আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ২৩:১৪

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় নিজ ঘরে শাহনাজ বেগম (৭০) নামের অবসরপ্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৪ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার ময়দানহাটা ইউনিয়নের মহব্বত নন্দীপুর এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে এবং ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনা তদন্তের পর বিস্তারিত জানা যাবে। 

নিহত শাহনাজ বেগম নন্দীপুর গ্রামের মৃত আবদুল খালেকের স্ত্রী। তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার ছিলেন। 

নিহতের ছেলে মাহমুদুল হাসান সজিব জানান, তিনি স্থানীয় বাজারে ওয়ালটনের শোরুম পরিচালনা করেন। বাসায় তার মা ও স্ত্রী ছিলেন। সন্ধ্যার পর থেকে এলাকায় বিদ্যুৎ ছিল না। রাত ৮টার দিকে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে তার স্ত্রীর কক্ষ বাইরে থেকে আটকে দেয়। পাশের কক্ষ থেকে চিৎকার শুনে স্বামীকে ফোন করেন স্ত্রী। পরে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে বাড়িতে গিয়ে দেখতে পান মায়ের গলায় ছুরিকাঘাত করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। পরে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বগুড়ার ছিলিমপুর মেডিক্যাল পুলিশ ফাঁড়ির এটিএসআই লালন হোসেন বলেন, ‌‘হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এখানে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করার কাজ চলছে।’

 

 

/এএম/ 
সম্পর্কিত
ছিনতাইয়ের গল্পে চাপা আলোচিত হত্যাকাণ্ড, মন্ত্রীর ভাগনের রহস্য খুলতে ৩৫ বছর
সত্যিই কি এরশাদ শিকদার মাগুর মাছকে মানুষ খাওয়াতেন, রহস্যময় বাড়িটিতে কতজন ছিলেন স্ত্রী?
রাজধানীতে ছুরিকাঘাতে রিকশাচালক নিহত, পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম