বগুড়ায় প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৬, ১৬:৫৬ আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১৬:৫৬

বগুড়ার শাজাহানপুরে রকি মাহমুদ নামে এক ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে এনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার বনানী এলাকায় কাস্টমস অফিসের পাশে এ ঘটনা ঘটে। 

নিহত রকি মাহমুদ (২৮) উপজেলার গন্ডগ্রাম উত্তরপাড়ার বেলাল হোসেনের ছেলে। তিনি এলাকায় ইট-রড, সিমেন্টের ব্যবসা করতেন। ব্যবসা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

শাজাহানপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আকরাম আলী জানান, পূর্ব বিরোধের জেরে এ হত্যাকান্ড ঘটেছে। নিহতের বিরুদ্ধে দুটি অস্ত্রসহ পাঁচটি মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ দেখা দিয়েছিল রকির। বৃহস্পতিবার বেলা ১টার দিকে প্রতিপক্ষের লোকজন রকিকে বাড়ি থেকে ডেকে বনানী এলাকায় নিয়ে আসেন। এরপর সেখানে তারা দা, চাপাতি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ফেলে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে লাশ উদ্ধার করে ওই হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

কয়েকজন ব্যবসায়ী জানান, প্রকাশ্য এ হত্যাকাণ্ডের পরই আশপাশের ব্যস্ততম এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়। স্বজনরা আহাজারি করতে থাকেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি দা ও দুটি হাতুড়ি উদ্ধার করেছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল বলেন, ‘পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন রকিকে বাড়ি থেকে ডেকে এনে কুপিয়ে হত্যা করেছে। তাৎক্ষণিকভাবে হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে রয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে আশপাশের বিভিন্ন ভবনের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে পুলিশ।’

/এএম/ 
সম্পর্কিত
ছিনতাইয়ের গল্পে চাপা আলোচিত হত্যাকাণ্ড, মন্ত্রীর ভাগনের রহস্য খুলতে ৩৫ বছর
সত্যিই কি এরশাদ শিকদার মাগুর মাছকে মানুষ খাওয়াতেন, রহস্যময় বাড়িটিতে কতজন ছিলেন স্ত্রী?
রাজধানীতে ছুরিকাঘাতে রিকশাচালক নিহত, পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম