রাজশাহীতে হালখাতার মিষ্টি খেয়ে অর্ধশতাধিক অসুস্থ

রাজশাহী প্রতিনিধি
০৮ এপ্রিল ২০১৬, ১৯:৫৫আপডেট : ০৮ এপ্রিল ২০১৬, ১৯:৫৫

রাজশাহীর বাঘা উপজেলারয় হালখাতা আযোজনকারী দোকানদার লালন উদ্দিনের দেওয়া মিষ্টি খেয়ে অর্ধশতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন। গত বুধবার থেকে তাদেরকে বাঘা ও চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ স্থানীয়ভাবে পল্লী চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার পর লালন উদ্দিন দোকান বন্ধ রেখে পালিয়েছেন।
জানা গেছে, বাঘা উপজেলার রুস্তমপুর বাজারে চার রাস্তার মোড়ে লালন উদ্দিনের মুদিখানার দোকানটি অবস্থিত। সেখান থেকে হালখাতা করে মিষ্টি নিয়ে বাড়িতে যান অনেকে। এরপর পরিবারের সদস্যরা সেই মিষ্টি খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন বলে অভিযোগ পাওয়া গেছে।
এরা হলেন- রুস্তমপুর, ভারতিপাড়া, জোতরঘু, কালুহাটি, সোনাহদ, পান্নাপাড়া গ্রামের অনিকা খাতুন (৩), কাজলী খাতুন (১৩), আরিফ হোসেন (৩৫), ইউসুফ আলী (৪০), নজরুল ইসলাম (৩২), লিপি বেগম (২২), রুপা খাতুন (১৭), রানা হোসেন (৩০), শরিফ হোসেন (৩৪), রাকিব হোসেন (২১), রিফাত হোসেন (২৩), সুনিল কর্মকার ((২২), সাইদুল ইসলাম (৩৪), মিঠু হোসেন (২৩), সেন্টু হোসেন (৩৪), মৌসুমি খাতুন (২৩), তুফান হোসেনসহ (৩৫) অর্ধশতাধিক ব্যক্তি। তাদেরকে বাঘা ও চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সেসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
শুক্রবার জোতরঘু গ্রামের অসুস্থ ইউসুফ আলী জানান, লালনের দোকানে আমার কিছু টাকা বকেয়া ছিল। সেই টাকা পরিশোধ করলে তিনি একটি মিষ্টির প্যাকেট দেন। এই মিষ্টি বাড়িতে নিয়ে এসে পরিবারের সদস্যদের সঙ্গে খাওয়ার পর রাতে পেটের পীড়া শুরু হয়। এরপর ফুড পয়জনিং হলে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হতে হয়।

এমন অভিযোগ একই এলাকার হাসনা বানুর, আউব আলী, আরিফুল ইসলাম, সাহাবুল হোসেন, রাকিবুল হোসনসহ একাধিক ব্যক্তি।

রুস্তমপুর বাজারের স্থানীয় পল্লী চিকিৎসক প্রহল্লাদ কর্মকার জানান, লালনের দোকানের হালখাতার মিষ্টি খেয়ে আমার কাছে ১৫ জন ব্যক্তি চিকিৎসা নিয়েছে। এর মধ্যে দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পরামর্শ দিয়েছি।

আরেক পল্লী চিকিৎসক আকসেদ আলী জানান, আমার কাছে ১০ জন রোগী এসেছিল। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়েছি।

বাঘা উপজেলার আড়ানী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লিটন হোসেন জানান, এ ঘটনায় প্রায় অর্ধশতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে স্থানীয়ভাবে ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে বলে খবর পেয়েছি। এরপর থেকে লালন উদ্দিনের দোকান বন্ধ রয়েছে। তাকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না।

এ ব্যাপারে মুদি দোকানি লালন উদ্দিনের মুঠোফোনে কল করলে তার বন্ধু রাহেল রিসিভ করে বলেন,মিষ্টি তো আর লালন তৈরি করেনি। মিষ্টি কিনে হালখাতার জন্য ক্রেতাদের দিয়েছেন। এতে তার কোনও দোষ নেই। কয়েকদিন পর সব ঠিক হলে আবার সে দোকান খুলবে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ধীরেন্দ্রনাথ জানান, এ ঘটনায় কেউ এখনও কোনও অভিযোগ করেনি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এআর / এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী