রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমির আলী হল সংলগ্ন মাঠে শহীদ কামারুজ্জামান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।
শুক্রবার বিকেলে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন- ৩০ নম্বর ওয়ার্ড দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদ, মুক্তিযোদ্ধা ডা. আবদুল মান্নান, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাব্বির রহমান, ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি আনিকা ফারিহা জামান অর্ণা, রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু ও সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব প্রমুখ।
/এসএনএইচ/








