বগুড়ায় দুই চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি
১৮ মে ২০২৬, ১৭:৪৫ আপডেট : ১৮ মে ২০২৬, ১৭:৪৫

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রকাশ্যে দুই চাচাতো ভাইকে হত্যার অভিযোগ পাওয়া গেছে তাদেরই দুই চাচাতো ভাই এবং চাচার বিরুদ্ধে। সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লক্ষ্মীপুর গ্রামের জামিল উদ্দিনের ছেলে ইয়াছিন আলী (৩০) এবং তোফাজ্জল হোসেনের ছেলে সুমন মোল্লা (৩৫)। তারা উভয়েই সম্পর্কে চাচাতো ভাই। এ ঘটনায় জড়িত চাচা রেজাউল করিম ও তার ছেলে রাব্বি মণ্ডল (২৭) আত্মগোপনে আছেন। তবে অভিযুক্ত এক চাচাতো ভাইকে আটক করেছে পুলিশ। তার নাম আবদুল আহাদ (২৩)। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বার্মিজ চাকু উদ্ধার করা হয়।

হত্যার ঘটনায় কান্নায় ভেঙে পড়েন নিহতদের স্বজনরা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিন শতক পৈতৃক জায়গা নিয়ে লক্ষ্মীপুর গ্রামের তিন ভাই জামিল, তোফাজ্জল ও রেজাউল করিমের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সকালে রেজাউল করিম ও তার দুই ছেলের সঙ্গে জামিল এবং তোফাজ্জলের পরিবারের ঝগড়া বাঁধে। বাগবিতণ্ডা ও হাতাহাতির একপর্যায়ে জামিলের ছেলে ইয়াছিন আলী ও সুমনকে রেজাউল ও তার দুই ছেলে আহাদ ও রাব্বী ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই ইয়াছিন আলীর মৃত্যু হয়। আর গুরুতর আহত অবস্থায় সুমনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

খবর পেয়ে শিবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন বলেন, ‌‘তিন ভাইয়ের মধ্যে তিন শতক জায়গা নিয়ে বিরোধের জোরে হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চাচাতো ভাই আবদুল আহাদকে আটক করা হয়েছে। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। অন্য আসামিদের আটকের জন্য অভিযান চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।’

/এএম/ 
সম্পর্কিত
কিশোর অপরাধ দমনে সাঁড়াশি অভিযান, আটক ৫৪৭
পাসপোর্টে বাবার পরিচয় পাল্টে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, আটক ৪
রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ, দুই কসাইয়ের কারাদণ্ড
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম