কলহের জেরে ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

বগুড়া প্রতিনিধি
২৯ মে ২০২৬, ০০:৫৪ আপডেট : ২৯ মে ২০২৬, ০২:২০

বগুড়ার সারিয়াকান্দিতে পবিত্র ঈদুল আজহার দিনে পারিবারিক কলহের জেরে মিমি বেগম (২৬) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী রুবেল মণ্ডলকে (৩০) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে উপজেলার নারচি ইউনিয়নের গণকপাড়া উত্তর দেবেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত মিমি বেগম ওই এলাকার কাঠমিস্ত্রি রুবেল মণ্ডলের স্ত্রী। তারা কয়েক বছর আগে বিয়ে করেন। ঈদের দিন বেলা সাড়ে ১২টার দিকে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়।

এক পর্যায়ে রুবেল মণ্ডল ধারালো অস্ত্র দিয়ে মিমি বেগমকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে সারিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র জব্দ করে। একই সঙ্গে অভিযুক্ত স্বামী রুবেল মণ্ডলকে আটক করা হয়।

সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আ ফ ম আসাদুজ্জামান বলেন, নিহতের শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। প্রকৃত কারণ জানতে আটক রুবেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
সাংবাদিক আলিফ হত্যার সন্দেহভাজন আসামি গ্রেফতার
সাংবাদিক আলিফ হত্যায় আরও একজন গ্রেফতার, জড়িত ৭ জনের তথ্য পেয়েছে পুলিশ
হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে মেনন
সর্বশেষ খবর
হাম্বলব্র্যাগিং: বিনয় দেখাতে গিয়ে উল্টো বিরক্তির কারণ হচ্ছেন না তো?
হাম্বলব্র্যাগিং: বিনয় দেখাতে গিয়ে উল্টো বিরক্তির কারণ হচ্ছেন না তো?
টিভিতে আজকের খেলা (২২ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ অক্টোবর, ২০২৬)
আত্মীয়ের মুখ চেয়ে সন্তানের নিরাপত্তায় আপস করছেন না তো?
আত্মীয়ের মুখ চেয়ে সন্তানের নিরাপত্তায় আপস করছেন না তো?
বায়ার্ন-আর্সেনাল মহারণে ড্র, রিয়ালের গোল উৎসব
বায়ার্ন-আর্সেনাল মহারণে ড্র, রিয়ালের গোল উৎসব
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট
যুবদল নেতার লাশের গোসলের সময় বের হলো রহস্য, মাথার খুলির ভেতরে বুলেট