বগুড়ায় নাশকতার মামলায় গ্রেফতার জামায়াত ও বিএনপি নেতাকে জেল হাজতে পাঠানো হয়েছে। রবিবার বিকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়।
ওই দুই নেতা হলেন দুপচাঁচিয়া উপজেলার বড়ধাপ গ্রামের পলাতক জামায়াত নেতা দলিলুর রহমান ধলুর ছেলে সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন এবং কাহালুর কাশিমালা গ্রামের বীরকেদার ইউনিয়ন জামায়াতের সাবেক আমির মোসলেম উদ্দিন।
দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম জানান, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে তিনটি নাশকতার মামলা রয়েছে। এর মধ্যে একটিতে চার্জশিট হয়েছে। রবিবার বেলা আড়াইটার দিকে গোপনে খবর পেয়ে উপজেলা গেট থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি অন্য একটি মামলায় এক সপ্তাহ আগে জামিনে ছাড়া পান।
এদিকে, কাহালু থানার ওসি (তদন্ত) আনিসুর রহমান জানান, শনিবার গভীর রাতে উপজেলার কাশিমালা গ্রামের বাড়ি থেকে জামায়াত নেতা মোসলেম উদ্দিনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গত বছরের ১৩ জানুয়ারি কাহালুর তিনদীঘি সড়কে আলু বোঝাই ট্রাক পোড়ানোর মামলা রয়েছে।
/বিটি/








