‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৩ জুন ২০২৬, ০৩:১৭আপডেট : ২৩ জুন ২০২৬, ০৩:১৭

সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নুরুল ইসলামের সঙ্গে এক সাংবাদিকের কথোপকথনের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অডিওতে সাংবাদিকের ‘ভাই’ সম্বোধনে আপত্তি জানিয়ে নিজেকে ‘মহোদয়’ বলে সম্বোধন করার কথা বলতে শোনা যায়। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার একটি বেসরকারি টেলিভিশনের সিরাজগঞ্জের এক সাংবাদিক তথ্য জানতে সিভিল সার্জন ডা. নুরুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। কথোপকথনের একপর্যায়ে সাংবাদিক তাকে ‘ভাই’ বলে সম্বোধন করলে সিভিল সার্জন আপত্তি জানান। অডিওতে তাকে বলতে শোনা যায়, সরকারি কর্মকর্তাদের ‘ভাই’ না বলে ‘মহোদয়’ সম্বোধন করা উচিত।

পরে ওই কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। অনেকেই সরকারি কর্মকর্তার সঙ্গে সাংবাদিক বা সাধারণ মানুষের যোগাযোগের ক্ষেত্রে প্রচলিত সম্বোধন নিয়ে মতামত দেন। কেউ কেউ সিভিল সার্জনের বক্তব্যকে সরকারি প্রটোকলের অংশ হিসেবে দেখছেন, আবার অনেকে বিষয়টিকে অপ্রয়োজনীয় কঠোরতা হিসেবে মন্তব্য করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অডিওটি শেয়ার করে নানা ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘সম্মান আদায় করা যায় কাজ দিয়ে, সম্বোধন চাপিয়ে দিয়ে নয়।’ আবার কেউ বলেছেন, ‘সরকারি কর্মকর্তাদের যথাযথ সম্মান দেখানো উচিত, তাই মহোদয় বলা অস্বাভাবিক নয়।’

তবে এ বিষয়ে জানতে সিভিল সার্জন ডা. নুরুল ইসলামকে একাধিকবার কল দিয়েও তার বক্তব্য পাওয়া যায়নি।

/এএম/ 
সম্পর্কিত
চোখের জলে বিদায়, আসলে কি রোগে আক্রান্ত ছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি?
সাংবাদিক পুলক চ্যাটার্জির লাশের পাশে ৫ চিরকুট, যা লেখা আছে
পত্রিকার ব্যুরো অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির লাশ উদ্ধার
সর্বশেষ খবর
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
এশিয়া কাপে জিতেও পাকিস্তানের মন্ত্রীর কাছ থেকে ট্রফি নেননি ভারতের মেয়েরা
এশিয়া কাপে জিতেও পাকিস্তানের মন্ত্রীর কাছ থেকে ট্রফি নেননি ভারতের মেয়েরা
গার্মেন্ট শিল্পে বিদেশি কর্মকর্তা ছাড়াও শতভাগ দেশি কর্মসংস্থান সম্ভব: মাহদী আমিন
গার্মেন্ট শিল্পে বিদেশি কর্মকর্তা ছাড়াও শতভাগ দেশি কর্মসংস্থান সম্ভব: মাহদী আমিন
ককটেল ফাটিয়ে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৮
ককটেল ফাটিয়ে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৮
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়