নাশকতার মামলায় জেএমবি’র সদস্য জামায়াতকর্মী গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৬, ০১:০২আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ০১:০৬

আবদুল হান্নানবগুড়ার নন্দীগ্রামে নাশকতার মামলার আসামি নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি’র সদস্য ও সক্রিয় জামায়াতকর্মী আবদুল হান্নানকে (৩৫) গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার দুপুরে গ্রামের বাড়ি সোহাগীপাড়াতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দিনভর জিজ্ঞাসাবাদ শেষে বিকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। নন্দীগ্রাম থানার ওসি হাসান শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি শামীম ইকবাল জানান,  আবদুল হান্নান জামায়াতের সক্রিয় সদস্য। গত ২০০৯ সালে তার বিরুদ্ধে একটি সন্ত্রাসী দমন আইন ও ২০১৫ সালে হরতাল-অবরোধ চলাকালে ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপের মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপনে খবর পেয়ে বাড়ি থেকে তাকে ওয়ারেন্টমুলে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তিনি নিজেকে কৃষকলীগের নেতা পরিচয় দিয়েছিলেন।
বগুড়ার শেরপুর থানার সাবেক ওসি (তদন্ত) ও বর্তমানে ধুনট থানার ওসি মিজানুর রহমান জানান, ২০১০ সালের ১০ ফেব্রুয়ারি র‌্যাব-১২ বগুড়া কোম্পানির সদস্যরা শেরপুরের বেলঘড়িয়া বাজার এলাকা থেকে  জেএমবি সদস্য আবদুল হান্নানকে গ্রেফতার করেন। তার কাছে জিহাদি বই পাওয়া গিয়েছিল। তিনি তদন্ত করে হান্নানের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। এছাড়া তার ভাই আবদুল মান্নানও জেএমবির সক্রিয় সদস্য। তিনিও র‌্যাবের হাতে গ্রেফতার হন। আদালত মান্নানকে ২০ বছরের সাজা দেন।

/এআর/
আরও পড়ুন:

ফল পাল্টানোর অভিযোগ: নির্বাচনি কর্মকর্তাদের ইসিতে শুনানি

বাঁশখালীর মানুষকে ভুল বোঝানো হয়েছে: এবিএম মহিউদ্দিন

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের